নিজস্ব প্রতিনিধি , মহারাষ্ট্র - ট্রেনের ফার্স্ট এসি কুপকে একেবারে ফুলসজ্জার ঘরের মতো সাজিয়ে তোলার ঘটনা ঘিরে দেশজুড়ে চর্চা শুরু হয়েছে। সাজানো কুপের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিষয়টি রেলের নজরে আসে। প্রাথমিক তদন্তের পর চিফ টিকিটিং ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছে। গোটা ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
খবর অনুযায়ী, ৬ জুলাই বালারসাহ-মুম্বই নন্দীগ্রাম এক্সপ্রেসে এই ঘটনা ঘটে। জলনা থেকে মুম্বইগামী এক দম্পতি ফার্স্ট এসির একটি কুপ বুক করেছিলেন। তাদের অনুরোধে একটি বেসরকারি ডেকোরেশন সংস্থার প্রতিনিধি ট্রেনে উঠে কুপ সাজিয়ে দেন বলে অভিযোগ। ফুল, বেলুন, গোলাপের পাপড়ি, হৃদয় আকৃতির নকশায় কুপটিকে বিশেষভাবে সাজানো হয়।
সাজসজ্জার ভিডিও প্রকাশ্যে আসতেই ভারতীয় রেল দ্রুত তদন্ত শুরু করে। অনুমতি ছাড়া একজন বহিরাগত কীভাবে সংরক্ষিত প্রিমিয়াম কোচে প্রবেশ করলেন, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের প্রাথমিক পর্যায়ে দায়িত্বে গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট ডিভিশনের চিফ টিকিটিং ইন্সপেক্টর গিরিশ কুমারকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ভূমিকাও তদন্তের আওতায় আনা হয়েছে।
রেল মন্ত্রকের দাবি, যাত্রী নিরাপত্তার ক্ষেত্রে এমন ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংরক্ষিত কোচে অনুমতি ছাড়া প্রবেশ ভবিষ্যতে বড় ঝুঁকি তৈরি করতে পারে বলেও মত কর্তৃপক্ষের। তদন্তে দোষ প্রমাণিত হলে আরও কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা রুখতে নিরাপত্তা বিধি আরও কঠোর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের