নিজস্ব প্রতিনিধি, হুগলী - সদ্যজাত শিশুকে মায়ের কোল থেকে তুলে নিয়ে হাসপাতাল থেকে চম্পট এক মহিলার! পুলিশের দ্রুত তৎপরতায় হয়ে মুহূর্তের মধ্যে উদ্ধার করে শিশুটিকে, আটক একজন মহিলা। অবিশ্বাস্য এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সূত্রের খবর অনুযায়ী, এক মহিলা কালো বোরখা পরে হাসপাতালের ভেতরে প্রবেশ করে। তারপর বলেন , তারও নাতি হয়েছে। এরপরই তিনি সদ্যজাত শিশুকে কোলে নিয়ে পালানোর চেষ্টা করেন। পরিবারের সদস্যরা গাড়ি ডাকতে বাইরে গিয়েছিলেন ঠিক সেই সময়। সেই সুযোগকেই কাজে লাগান ওই মহিলা।

হাসপাতালের সিসিটিভিতে দেখা যায়, মহিলা শিশুকে কোলে নিয়ে গেটের দিকে এগিয়ে যাচ্ছেন। খবর পেয়ে পুলিশ তৎপর হয় এবং নাকা বসিয়ে তাকে নগার মোর থেকে আটক করে। শিশু নিখুঁতভাবে উদ্ধার হওয়ায় পরিবারের এবং পুলিশের চোখে প্রায়ই স্বস্তির নিশ্বাস! এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কিভাবে একজন অপরিচিত মহিলা হাসপাতালে প্রবেশ করে সদ্যজাত শিশুকে কোলে নিতে পারলেন, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।

সদ্যোজাতোর পিসিমা জানান, “ আমার বউদির কাছে ওই বোরখা পড়া মহিলা এসে বলে বাচ্চাটিকে একবার কোলে নিতে চাই, তার ও নাতি হয়েছে, সেই কথায় বিশ্বাস করে বৌদি ওর কোলে বাচ্চাকে দিতেই মায়ের সামনে থেকে বাচ্চা নিয়ে বেরিয়ে যায়।”
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের