নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বিধানসভা নির্বাচনের মুখে ফের রাজ্য রাজনীতিতে উত্তাপ বাড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ভাটপাড়ার মাটি থেকে সরকার পরিবর্তনের ডাক দিলেন তিনি। শিল্পহীনতা, কর্মসংস্থান সংকট ও দীর্ঘ শাসনের ব্যর্থতার অভিযোগ তুলে বাংলায় পরিবর্তনের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানালেন বিরোধী দলনেতা।
ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাটপাড়া দীর্ঘদিন ধরেই তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত। একাধিকবার দলবদল করা অর্জুন সিং বিজেপির হয়ে সাংসদ পদে লড়লেও শেষ পর্যন্ত তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের কাছে পরাজিত হন। সেই ভাটপাড়াতেই এবার পৌঁছে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সভা মঞ্চ থেকে তিনি তীব্র ভাষায় তৃণমূল সরকারের সমালোচনা করেন। শুভেন্দুর বক্তব্য, '৩৪ বছরের বাম আর ১৫ বছরের তৃণমূলের শাসনে বাংলা এগোয়নি, বরং পিছিয়ে গিয়েছে। এক সময় ভাটপাড়ায় মানুষ কাজের খোঁজে আসত। এখানে জুটমিল ছিল, শিল্প ছিল। আজ মমতার রাজত্বে সেই জুটমিলে তালা পড়ছে।'
রাজ্য সরকারের বিরুদ্ধে শিল্প ধ্বংসের অভিযোগ তুলে তিনি বলেন, ' কাজ বন্ধ করে জমি প্রোমোটিংয়ের জন্য সিল করা হচ্ছে। এই কি উন্নয়ন? আপনারা যদি পরিবর্তন চান, তাহলে এখানে বিজেপিকে জেতাতে হবে।' পাশপাশি, পরিবর্তনের ডাক দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ' লোকসভা নির্বাচনের সঙ্গে ওড়িশার ভোট হয়েছিল। সেখানে বিজেপি সরকার এসেছে। বিহারে সুশাসন এসেছে। সবটাই সম্ভব হয়েছে নরেন্দ্র মোদির জন্য।' এরপরেই বাংলায় পরির্বতনের ডাক দিয়ে শুভেন্দু বলেন, '২০২৪-এ কলিঙ্গ জয় হয়েছে, ২০২৫-এ অঙ্গ জয় হয়েছে, এবার বাকি শুধু বঙ্গ জয়। মা কালীর নাম নিয়ে বাংলায় ঝাঁপিয়ে পড়তে হবে।'
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের