নিজস্ব প্রতিনিধি , মালদহ - যাদবপুরের রেশ কাটতে না কাটতেই শহরে ফের এক রহস্য মৃত্যু। আর জি কর মেডিক্যাল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্রীর মৃত্যু ঘিরে রহস্য ঘনীভূত হয়েছে। ডাক্তারি ছাত্রীর প্রেমিকার বিরুদ্ধে খুনের অভিযোগ মৃতার পরিবারের। ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, আর.জি.কর মেডিক্যালের চতুর্থ বর্ষের চিকিৎসক পড়ুয়া অনিন্দিতা সোরেন। সম্প্রতি সে তার নিজের বাড়ি দক্ষিণ দিনাজপুরে যান। জানা যায়, গত সোমবার প্রেমিকের সঙ্গে দেখা করতে মালদহে গিয়েছিল অনিন্দিতা। এরপর পরিবারের কাছে খবর যায় যে, অনিন্দিতা অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।
পরিবারের অভিযোগ, মেয়ের মুখ দিয়ে ফেনার মতো কিছু বের হচ্ছিল। তাদের দাবি, অনিন্দিতার প্রেমিক তাকে জোর করে কিছু খাইয়ে দিয়েছে এমনটাই মৃত্যুর আগে জানিয়েছিল অনিন্দিতা। শুক্রবার রাতে তার অবস্থার অবনতি হলে তাকে আর জি কর মেডিক্যালে রেফার করা হয়। কিন্তু মাঝপথেই পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে ফের মালদহে ফিরিয়ে আনা হয়। শনিবার সকালে সেখানেই মৃত্যু হয় তরুণীর।
ঘটনাকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। আত্মহত্যা নাকি খুন তা নিয়ে জোর জল্পনা চলছে। পরিবার সরাসরি প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছে।পরিবার সূত্রে জানা যায়, প্রেমিকের নাম উজ্জ্বল সোরেন। সেও মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পড়ুয়া। ইতিমধ্যেই ইংরেজ বাজার থানায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনা প্রসঙ্গ মৃতার মা জানান, 'প্রায় ১ বছর যাবৎ আমার মেয়ের সঙ্গে ছেলেটির সম্পর্ক ছিল। মন্দিরে গিয়ে ওরা বিয়েও করে। কিন্তু আমার মেয়ে অন্তঃসত্ত্বা হলে জোর করে ওর গর্ভপাত করায় তারপর থেকে আর সঙ্গে আর কোনো যোগাযোগ রাখতো না। ৩-৪ মাস ধরে আবার যোগাযোগ শুরু করেছিল। সোমবার ওদের কিছু কাজ আছে বলে আমার মেয়ে যায় দেখা করতে। আমি ফোন করে বাড়ি দিয়ে যাওয়ার জন্য বলে ছেলেটি বলে ওদের কাজ আছে পরে দিয়ে যাবে।'
তিনি আরও বলেন, 'যখন কিছু করার ছিল না তখন আমাকে ফোন করে ছেলেটি যাওয়ার জন্য বলে। ওই আমার মেয়েকে হাসপাতালে ভর্তি করেছিল। কিন্তু সেখানে কোনো অক্সিজেন দেওয়া বা স্যালাইন দেয়নি। আমি চাই ওই ছেলেটির যেন শাস্তি হয়।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের