নিজস্ব প্রতিনিধি , রাজস্থান - মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু শাকুন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর বল্লভ মহেশ্বরীর। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় তাঁর বিলাসবহুল চারচাকা। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , রবিবার রাতে এই দুর্ঘটনা ঘটেছে রাজস্থানের আলোয়ারের কাছে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে। বিএমডব্লু গাড়িতে চড়ে জয়পুর থেকে মথুরার দিকে যাচ্ছিলেন বল্লভ। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ব্যারিকেডে ধাক্কা মারে গাড়িটি। স্থানীয়রা গাড়ির ভেতরে থাকা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সংঘর্ষের তীব্রতা বেশি থাকায় গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান , দ্রুত গতিতে থাকার জেরে এই দুর্ঘটনা হয়েছে। তবে নেপথ্যে আর কোনো কারণ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় গুরুতর আহত গাড়ির চালক হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের