নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সোমবার থেকেই রাজ্যজুড়ে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। লক্ষ লক্ষ পরীক্ষার্থীর নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পরীক্ষার আগেই একাধিক সহায়ক উদ্যোগ নিল কলকাতা পুলিশ ও রাজ্য সরকার। পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর পথে কোনও সমস্যায় যাতে পড়ুয়াদের অসুবিধায় পড়তে না হয়, সেই লক্ষ্যেই চালু করা হল বিশেষ হেল্পলাইন পরিষেবা।
কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থী বা অভিভাবকরা পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর সময় কোনও সমস্যার সম্মুখীন হলে ৯৪৩২৬১০০৩৯ নম্বরে ফোন করলেই দ্রুত সাহায্যে পৌঁছে যাবেন পুলিশকর্মীরা। বাড়িতে অ্যাডমিট কার্ড ফেলে আসা, যানজটের কারণে দেরি হওয়া কিংবা পথ হারানোর মতো পরিস্থিতিতে পুলিশ সরাসরি সহায়তা করবে পরীক্ষার্থীদের। শুধু তাই নয়, পরীক্ষার দিনগুলিতে শহরের গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রাস্তাগুলিতে মোতায়েন থাকবে অ্যাম্বুল্যান্স।
পাশাপশি, পরীক্ষার্থীদের যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় করতে রাজ্য সরকারও বিশেষ পদক্ষেপ নিয়েছে। মাধ্যমিক পরীক্ষার আটটি দিনের জন্য কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে ১৫টি রুটে অন্তত ২০টি অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে গণপরিবহণ নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের দুশ্চিন্তা অনেকটাই কমবে বলে মনে করছে প্রশাসন।
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে অভিষেকের মামলা ঘিরে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের