নিজস্ব প্রতিনিধি , পঞ্জাব - দেশলাই তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ঘটনাটি লুধিয়ানার। ভয়াবহ বিস্ফোরণের জেরে কারখানার একাংশ ধসে পড়ে মৃত্যু হয় ১ জনের। আহত একাধিক। যাদের মধ্যে রয়েছেন মৃতের নাবালিকা বোন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , ঘটনাটি পঞ্জাবের লুধিয়ানার যোধা গ্রামের। মৃতের নাম মহম্মদ কাইফ শাহ। বয়স আনুমানিক ১৮ বছর। একটি সরকারি স্কুলের কাছে ওই কারখানাটি অবস্থিত। কারখানার মধ্যে থাকা বাড়িতে বাস করেন ২ থেকে ৩ টি পরিবারসহ প্রায় ১৫ জন। মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ ওই বিস্ফোরণর বিকট শব্দ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যায় পুলিশ বাহিনী। সেখান থেকেই আহত অবস্থায় উদ্ধার করা হয় কাইফ-সহ তার বোনকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কাইফকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। আশঙ্কাজনক অবস্থায় লুধিয়ানার সিভিল হাসপাতালে চিকিৎসাধীন মৃতের বোন। আরও ৩ জনকে সেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক তদন্তে নেমে পুলিশ জানতে পারে , পাঞ্জাবের ওই দেশলাই তৈরির কারখানার মধ্যেই বেআইনিভাবে আতশবাজি বানানো হচ্ছিল বহুদিন ধরে। সেই কারণেই এই বিস্ফোরণ নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান , আতশবাজি বানাতে গিয়েই এই বিস্ফোরণ। স্থানীয়দের দাবি , অনেকটা দূর থেকে এই বিস্ফোরণের শব্দ শোনা যায়।
মৃতের বাবা জানিয়েছেন , "ছেলের সঙ্গে কাজ করছিলাম। হঠাৎই একটা দমকা বাতাস আসে। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। এরপরই হঠাৎ জোরালো বিস্ফোরণ। বিস্ফোরণের জেরে বাড়ির একাংশ ভেঙে পড়ে। সেখানেই চাপা পড়ে মৃত্যু হয় ছেলের। মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা সর্বদা দেখাশুনা করছেন।"
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের