68ea806466448_IMG_20251011_213406
অক্টোবর ১১, ২০২৫ রাত ০৯:৩৯ IST

লরির ধাক্কায় গুঁড়িয়ে গেল শতাব্দী প্রাচীন বাতিস্তম্ভ , পুনঃস্থাপনের দাবি স্থানীয়দের

নিজস্ব প্রতিনিধি , হুগলী - এক লরির ধাক্কায় ধ্বংস হয়ে গেল শহরের গর্ব , প্রায় দেড়শো বছরের পুরনো একটি ঐতিহাসিক বাতিস্তম্ভ। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে হুগলির কোন্নগরে। বাতিস্তম্ভ পুনঃস্থাপনের দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

জীর্ণ বাতিস্তম্ভের চিত্র

সূত্রের খবর , কোন্নগর ক্রাইপার রোডের ‘তিন বাতির মোড়’ - এ অবস্থিত এই বাতিস্তম্ভটি ছিল ফ্রেন্ডস ড্রামাটিক ইউনিয়নের স্মৃতিতে নির্মিত। ঐতিহ্যবাহী নাট্যগোষ্ঠী , যাদের উত্থান হয়েছিল ব্রিটিশ আমলে।রবিবার দুপুরে নির্মাণ সামগ্রী বোঝাই একটি লরি আচমকাই এসে ধাক্কা মারে এই ঐতিহাসিক বাতিস্তম্ভে। সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ে বাতিস্তম্ভটি। সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ স্থানীয়রা লরির চালককে ধরে ফেলে এবং খবর দেওয়া হয় কোন্নগর ফাঁড়িতে।

লরির চিত্র

স্থানীয়দের দাবি , বাতিস্তম্ভের ভিতরে একটি বোতলে ঐতিহাসিক তথ্য সংরক্ষিত ছিল , যা ফ্রেন্ডস ড্রামাটিক ইউনিয়নের স্মৃতিকে অমর করে রেখেছিল। বাতিস্তম্ভটি শুধুই একটি রাস্তার বাতি ছিল না , বরং গোটা শহরের ইতিহাস ও গর্বের প্রতীক ছিল। তবে ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বহু মানুষ জড়ো হয়ে ঘটনার প্রতিবাদ জানায় এবং প্রশাসনের কাছে দাবি তোলেন , বাতিস্তম্ভটি যেন পূর্বের আদলেই পুনঃস্থাপন করা হয়।

ক্ষোভে স্থানীয় বাসিন্দারা

অভিযুক্ত লরির চালক দাবি করেছেন , তার সামনে একটি টোটো আচমকা চলে আসায় তাকে বাঁক নিতে হয় , আর তখনই এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ , অপ্রশস্ত রাস্তায় বারবার ভারী পণ্যবাহী গাড়ির অনুপ্রবেশ ঘটছে প্রোমোটারদের সুবিধার্থে , যার ফলে শহরের নিরাপত্তা ও ঐতিহ্য দুটোই আজ প্রশ্নের মুখে। বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকার যান চলাচল নিয়ন্ত্রণে আনার বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।

স্থানীয় কাউন্সিলর লাল্টু মজুমদার জানান , “একজন ব্যবসায়ীর লরি মাল খালাস করতে এসে এই দুর্ঘটনা ঘটায়। রাস্তার পরিকাঠামো এমন ভারী গাড়ির জন্য উপযুক্ত নয়। যেকোনো বড় দুর্ঘটনা ঘটতে পারত। তবে তা ঘটেনি। ব্যাতিস্তম্ভ পুনর্নির্মাণের বিষয়টি আমরা দেখছি।''
 

আরও পড়ুন

মুচলেকার পরও ঘরে বসে চলছে টাকা নিয়ে প্রাইভেট টিউশন! নির্লজ্জ্ব স্কুলের শিক্ষকের বিরুদ্ধে নির্দেশ অমান্যের অভিযোগ
আগস্ট ০১, ২০২৬

সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ

প্রমোটারের দখলদারির জেরে বরানগরে মর্মান্তিক পথদুর্ঘটনা , লরির ধাক্কায় প্রাণ গেল ২ স্কুল পড়ুয়ার
আগস্ট ০১, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়

মিলছে না অন্নপূর্ণা ভাণ্ডার , মহিলাদের বিক্ষোভে উত্তাল পরিস্থিতি
আগস্ট ০১, ২০২৬

বিক্ষোভে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে পঞ্চায়েত অফিস

ঘরে বসে গাঁজা পাচার করে পিসি , বিস্ফোরক অভিযোগে গ্রেফতার ভাইপো
আগস্ট ০১, ২০২৬

১ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও নগদ সাড়ে ৭ লক্ষ টাকা উদ্ধার

তিরঙ্গার চাহিদায় কর্মব্যস্ততা পতাকা কারখানায় , রাত জেগে কাজ করছেন কারিগররা
আগস্ট ০১, ২০২৬

স্বাধীনতা দিবসের আগে অর্ডারের চাপ

মুদি দোকান খুলে বাড়িতে গাঁজার ব্যাবসা , পুলিশের হাতে আটক বৃদ্ধা
আগস্ট ০১, ২০২৬

বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ নগদ টাকা উদ্ধার করলো পুলিশ

বিজেপি বুথ সভাপতির দোকানে হামলার অভিযোগ, জখম দুই ছেলে; তৃণমূলের বিরুদ্ধে সরব বিজেপি
জুলাই ৩১, ২০২৬

হাড়োয়ায় রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তেজনা, মারধর-লুটপাটের দাবি বিজেপির

মদের ভাটিখানা বন্ধের দাবিতে পথে স্থানীয় বাসিন্দারা, মেখলিগঞ্জে বিক্ষোভ
জুলাই ৩১, ২০২৬

এলাকার পরিবেশ নষ্টের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপের দাবি আন্দোলনকারীদের

১ লক্ষ ২০ হাজার টাকায় বাড়ি সম্ভব নয় , আবাসের টাকা ফেরালেন নন্দীগ্রামের যুবক
জুলাই ৩১, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চর্চা শুরু হয়েছে নন্দীগ্রাম এলাকায়

জনগণনা ঘিরে প্রস্তুতি জোরদার, বারাসাতে সাংবাদিক বৈঠকে জেলা শাসক
জুলাই ৩১, ২০২৬

জনগণনা ঘিরে প্রস্তুতি জোরদার, বারাসাতে সাংবাদিক বৈঠকে জেলা শাসক

অস্ত্রোপচারের পর সদ্যজাতকে পাচার , হাতেনাতে পাকড়াও চিটিংবাজ ডাক্তার পিঙ্কি বিশ্বাস
জুলাই ৩১, ২০২৬

পলিক্লিনিকের সামনে বিক্ষোভ

মদের দোকান বন্ধের দাবিতে মহিলাদের বিক্ষোভ , উত্তপ্ত হেলেঞ্চা বাজারে ভাঙচুর
জুলাই ৩১, ২০২৬

মদের দোকান বন্ধ না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা

সরকারি উদ্যান থেকে ময়ূর সহ একাধিক পশুপাখি পাচার , গ্রেফতার ৩ শনিবারি
জুলাই ৩১, ২০২৬

পাশাপাশি উদ্যানের সুপারভাইজারের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি টিয়া পাখিও উদ্ধার হয়েছে

মাটির সমস্যায় স্বস্তির বার্তা , আমতার মৃৎশিল্পীদের জন্য বিশেষ উদ্যোগ বিধায়কের
জুলাই ৩১, ২০২৬

মাটি সংগ্রহে হয়রানি কমানোর আশা দেন বিধায়ক

স্পেনের বুকেও ভারতের জয়জয়কার , সম্মানিত দিনহাটার ড. সাগর সাহা
জুলাই ৩১, ২০২৬

আন্তর্জাতিক গবেষণায় সাফল্যের স্বীকৃতি

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের