নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘ সাড়ে তিন বছর জেলবন্দি থাকার পর অবশেষে মুখ খুললেন নিয়োগ দুর্নীতির মামলায় অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে যেসব জল্পনা এতদিন ধরে চলেছে, তার উত্তর এবার নিজেই দিলেন পার্থ।
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারির পর পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের নাম নিয়ে তুমুল জলঘোলা হয় রাজ্য রাজনীতিতে। অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল টাকার পাহাড়, কাঁড়ি কাঁড়ি গয়না ও বিলাসবহুল সামগ্রী, যা নিয়ে বিপাকে পড়েছিল তৃণমূল কংগ্রেসও। এই ঘটনার জেরে দল তাকে সব পদ থেকে সরিয়ে দেয়, সাসপেন্ডও করা হয়। তবে জেল থেকে মুক্তি পেয়ে বুধবার পার্থ জানিয়ে দিলেন, অর্পিতা তার 'বান্ধবী' এবং এতে কোনও অস্বস্তি নেই তার।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ বলেন, 'লোকের দুটো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না? আমি সদর্পে বলছি অর্পিতা আমার বন্ধু।' তিনি আরও বলেন, 'আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেকে বিদ্রুপ করেছে, হাঁটুর বয়সি মেয়ের সঙ্গে নাম জড়িয়েছে। কিন্তু আমি কারও অপমান করিনি। আমি সবসময় তিরবিদ্ধ হয়েছি, কিন্তু তির ছুড়িনি।'
উল্লেখ্য, অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটিরও বেশি টাকা ও প্রচুর স্বর্ণালঙ্কার উদ্ধার হয়েছিল। পরবর্তীতে তাদের যৌথ সম্পত্তিরও হদিশ মেলে। আদালতে ভার্চুয়াল শুনানির সময় দুজনের মধ্যে ইঙ্গিতপূর্ণ হাসি-চোখাচোখিও একসময় ভাইরাল হয়। অর্পিতা গত বছর নভেম্বর মাসেই জামিনে মুক্তি পান।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের