নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - খাবারের সন্ধানে লোকালয়ে নেমে এল হাতির দল। বুধবার ভোরবেলা ঝাড়গ্রামের জাতীয় সড়ক লাগোয়া একাধিক এলাকায় তান্ডব চালায় এই হাতির দল। নষ্ট করে দেয় বিঘার পর বিঘা ধন জমি। ঘটনায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা।
সূত্রের খবর , বুধবার ভোরবেলা ঝাড়গ্রামের গুপ্তমনি সহ জাতীয় সড়ক লাগোয়া একাধিক এলাকায় তাণ্ডব চালালো ৩০ - ৩৫ টি হাতির একটি দল। ফসল রক্ষা করতে গিয়ে আতঙ্কে গ্রাম ছাড়লেন বহু চাষি। ধ্বংস হয়ে গেল বিঘার পর বিঘা ধান চাষের জমি। মাথায় হাত পড়েছে অসংখ্য কৃষকের।

বর্ষার মরসুমে জঙ্গলে খাবারের আকাল , আর তারই ফলে লোকালয়ে এই অবাঞ্ছিত আগমন। সাতসকালে ঘুম থেকে উঠে মাঠে এতগুলো দাঁতালকে দেখে আতঙ্কে প্রকম্পিত গোটা এলাকা। স্থানীয়দের মতে , দলমা জঙ্গল থেকে এই দলটি লোকালয়ে নেমে আসে। এরপর ধানচাষের জমিতে ঢুকে পড়ে। চাষিরা হাতির দলটিকে দেখে তাড়ানোর চেষ্টা করেন। এরপর শেষমেষ বেশ কিছুক্ষণ তাণ্ডব চালিয়ে দলটি সাঁকরাইলের কুলটিকরি অঞ্চলের দিকে রওনা দেয়। তবে এখানেই শেষ নয়। জঙ্গলমহলের চেনা দাঁতাল হাতি ‘রামলাল’ আবারও দেখা দেয় জাতীয় সড়কে।
প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা যায়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। দ্রুত পদক্ষেপের দাবি তুলেছেন চাষিরা। নইলে প্রতি বছর এই দৃশ্যই হয়ে দাঁড়াবে ‘নতুন নিয়ম’।
স্থানীয় বাসিন্দারা এপ্রসঙ্গে জানান , ''ছোট - বড় মিলিয়ে মোট ৩৫টি হাতি রয়েছে ওই দলে। খাবারের খোঁজে এই যাযাবর হাতিরা একের পর এক ধানখেত চষে বেড়ায়। আমরা ভয়ে এদিক - ওদিক ছুটোছুটি করতে থাকি। যদিও চাষিদের চেষ্টা সহ স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় হাতির দলটিকে জঙ্গলের দিকে ফেরত পাঠানো হয়। আমরা আতঙ্কে রয়েছি। অনেক ফসল নষ্ট হয়েছে। আবারও যেন এরকম ঘটনা না ঘটে তার জন্য আমরা প্রশাসনকে জানিয়েছি।''
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের