নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - ছাব্বিশে পা দিতেই রাজ্য রাজনীতিতে ভোটের হাওয়া স্পষ্ট। দক্ষিণে যখন বিজেপিকে তীব্র হুঁশিয়ারি দিলেন অভিষেক। ঠিক সেই দিনই উত্তরবঙ্গে রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্প ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে সরব হলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। লক্ষ্মীর ভাণ্ডার থেকে আয়ুষ্মান ভারত একাধিক ইস্যুতে তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুললেন তিনি।
কোচবিহারের সভা থেকে মিঠুন চক্রবর্তী স্পষ্ট ভাষায় বলেন, 'লক্ষ্মীর ভাণ্ডার খারাপ নয়। যারা পাচ্ছেন, নিশ্চয়ই নেবেন। কারণ এটা আপনাদেরই ট্যাক্সের টাকা।' তবে এখানেই থামেননি তিনি। তার প্রশ্ন এই আর্থিক সাহায্যের আড়ালে রাজ্যের প্রকৃত সমস্যাগুলি কি চাপা পড়ে যাচ্ছে না? মিঠুন বলেন, 'আপনার সন্তান যদি বিবেক নিয়ে বাঁচতে চায়, দুর্নীতি করতে না চায়, সে আজ বেকার বসে আছে। আপনার স্বামী দুর্নীতি করতে না চাইলেও বেকার। বাবা-মা, শ্বশুর-শাশুড়ি অসুস্থ—চিকিৎসার জন্য হাহাকার।'
বিজেপি নেতার অভিযোগ, 'কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পে যেখানে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সুবিধা রয়েছে, সেখানে রাজনৈতিক কারণে বাংলায় সেই প্রকল্প কার্যকর হতে দেওয়া হচ্ছে না।' মিঠুন কটাক্ষ করে বলেন, ' এখানে আয়ুষ্মান ভারত চালু করতে দেবেন না, কারণ তাতে প্রধানমন্ত্রীর নাম বেড়ে যাবে। কিন্তু সাধারণ মানুষ কষ্ট পেলেও তাতে কারও মাথাব্যথা নেই।'
শাসক দলকে নিশানা করে মিঠুন বলেন, ' এই রাজ্যে কিছু নেই। এখানে কী আছে বলুন তো ?! না উদ্যোগ আছে, না কারখানা আছে। না চাকরির ব্যবস্থা আছে, না শিক্ষা আছে। না স্বাস্থ্য আছে। কিছু নেই। দুর্নীতি ছাড়া এই রাজ্যে কিছু নেই। একটাই কাজ আমাদের, এক ছাতার নীচে সবাইকে এসে, ঐক্যবদ্ধ হয়ে এই তৃণমূল সরকারকে হঠাতে হবে। সেটাই হবে আমাদের এই বছরের সবথেকে বড় প্রতিজ্ঞা।'
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের