নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দুর্গাপুজোর ফের এক বছরের অপেক্ষা। এরই মাঝে শুরু হয়েছে লক্ষ্মীপুজোর তোড়জোড়। বাজারে উপচে পড়া ভিড়। লক্ষী ঠাকুরকে নানারকম ভোগ বিতরণ করেন সকলেই। যার মধ্যে অন্যতম পায়েস। এবারের লক্ষ্মীপুজোয় বানিয়ে ফেলুন ডাবের পায়েস। সহজ উপায়ে বানিয়ে নিন পায়েস।
উপকরণ -
দুধ - এক লিটার
ডাবের শাঁস - ১ কাপ
ছানা - ১০০ গ্রাম
কনডেন্সড মিল্ক - ৫০ গ্রাম
পেস্তা - পাঁচটি
কাজুবাদাম - ৫০ গ্রাম
গোলাপজল: আধ চা-চামচ
স্বাদমত চিনি
রন্ধন প্রণালী -
একটি বড় শাঁসযুক্ত ডাব নিয়ে জলটা বার করে রাখুন। এবার শাঁসটা বার করে মিক্সিতে ঘুরিয়ে নিন। খুব বেশি মিহি করার প্রয়োজন নেই। দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন। এরপর আগে থেকে জ্বাল দিয়ে রাখা দুধের মধ্যে গোলাপজল, চিনি, কনডেন্সন্ড মিল্ক মিশিয়ে ফুটিয়ে নিন। মিশ্রণটি ফুটে ঘন হয়ে এলে তাতে আগে থেকে মেখে রাখা ছানা দিয়ে অল্প আঁচে নাড়তে থাকুন। এর পর ডাবের শাঁস দিয়ে ভাল করে মিশিয়ে নিন। পায়েস ঠান্ডা হয়ে এলে উপর থেকে পেস্তা, কাজু ছড়িয়ে দিন।
ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ
চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু
কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ
মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি
কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের