নিজস্ব প্রতিনিধি, কলকাতা – জানুয়ারির শেষে বিদায়ী ঘণ্টা শীতের। ছুটি হয়ে গিয়েছে লেপ-কম্বলের। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই ফ্যান চালানোর সময় শুরু কলকাতায়। কয়েক সপ্তাহের মধ্যে যেন সম্পূর্ণ বদলে গেল চিত্রটা। ভোরের দিকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে থাকলেও দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। ৪৮ ঘণ্টার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে প্রায় আড়াই ডিগ্রির কাছাকাছি। সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। ফেব্রুয়ারিতে দিনের তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছনোর সম্ভাবনা রয়েছে।
আগামী কয়েক দিন উপকূল এবং গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ থেকে ১৭ ডিগ্রির মধ্যে, পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সকালের দিকে বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আগামী ৫ দিনে সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। দার্জিলিং পার্বত্য এলাকায় ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা।
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের