নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী ও জনমুখী করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের সূচনা করল শুভেন্দু অধিকারী সরকার। একদিকে যেমন শুরু হল সার্ভাইকাল ক্যানসার প্রতিরোধে রাজ্যজুড়ে টিকাকরণ কর্মসূচি। অন্যদিকে সরকারি হাসপাতালগুলিতে পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে বাড়ানো হল অতিরিক্ত বেড। শনিবার বিধাননগর হাসপাতাল থেকে স্বাস্থ্যখাতে একাধিক নতুন উদ্যোগের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
কেন্দ্রের সহযোগিতায় শনিবার থেকেই বাংলাজুড়ে শুরু হয়েছে সার্ভাইকাল ক্যানসার প্রতিরোধের বিশেষ টিকাকরণ কর্মসূচি। প্রথম পর্যায়ে ১৪ থেকে ১৫ বছর বয়সী কিশোরীদের এই টিকা দেওয়া হবে। বিধাননগর হাসপাতালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মুখ্যসচিব মনোজ আগরওয়াল, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-সহ বিশিষ্ট ব্যক্তিরা। রাজ্যের ২৩৫টি সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে এই পরিষেবা দেওয়া হবে এবং প্রথম ধাপে প্রায় ৭ লক্ষ ৭২ হাজার ডোজ টিকা পাঠানো হয়েছে।
অনুষ্ঠানে দুই কিশোরীর হাতে টিকাকরণের শংসাপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, মেয়েদের স্বাস্থ্য সুরক্ষায় এই কর্মসূচি একটি যুগান্তকারী পদক্ষেপ হতে চলেছে। পাশাপাশি সরকারি হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়নের অংশ হিসেবে এসএসকেএম হাসপাতাল, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল এবং পুলিশ হাসপাতালে মোট ১০০টি নতুন বেড সংযোজন করা হয়েছে।
স্বাস্থ্য পরিষেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে রোগী রেফারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। দালালচক্র রুখতে এবং অযথা রেফার কমাতে জেলা হাসপাতালগুলির উপর লাইভ মনিটরিং ও কন্ট্রোল রুম গঠনের পরিকল্পনার কথাও জানান তিনি।
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের