নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পালাবদল হতেই রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক। বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডের সূত্র ধরে শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হানা দেন সিআইডি আধিকারিকরা। আর এই নিয়েই বঙ্গ রাজনীতিতে কার্যত শোরগোল পড়ে গেছে। যদিও সিআইডি হানার পরেও নিজের জায়গায় অনড় অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বিধানসভায় সই জালিয়াতি কাণ্ড বঙ্গ রাজনীতিতে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। আর সেই বিতর্কের সূত্র ধরেই শনিবার দুপুরে আচমকাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতনের বাড়িতে পৌঁছান সিআইডি আধিকারিকরা। যদিও এদিন বাড়িতে ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বাড়ির এক কর্মী বেরিয়ে এসে জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার পরিবারের কেউ নেই বাড়িতে। এমনকি কোথায় আছে তারা সেটাও জানেন না তিনি। এরপর সিআইডি আধিকারিকরা সেখান থেকে চলে যান।
এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ' কেন সিআইডি আধিকারিকরা এসেছেন জানি না। আমার কাছে কোনো নোটিশ দেয়নি।' একইসঙ্গে, কড়া সুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ' ইডি - সিবিআইয়ের কাছে মাথানত করিনি তো সিআইডি কি? এইভাবে আমাকে থামানো যাবে না। আমি শান্তিনিকেতনে থাকি না। আমার সঙ্গে দেখা করতে হলে এই বাড়িতে আসতে হবে।' অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ' বিচারব্যবস্থার দ্বারস্থ হব। আমার সেই অধিকার রয়েছে। আমার যা জবাব ছিল, লিখিত ভাবে জানিয়েছি।'
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে অভিষেকের মামলা ঘিরে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়
চিকিৎসার একাধিক ক্ষেত্রে নিয়মের প্রয়োগ নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা
তদন্তে সহযোগিতার নির্দেশ, জিজ্ঞাসাবাদে ডাকতে হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে
শিশুদের ভবিষ্যৎ নিয়ে সাহায্যের আশ্বাসে দলীয় কার্যালয়ে হাজির পরিবার
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন
নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ
টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
মৃত্যুর আগে ভিডিওতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের