নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের রাজনৈতিক সংঘাত আরও তীব্র করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি অভিযান ঘিরে রাজ্য রাজনীতিতে বিতর্ক তুঙ্গে। নাম না করেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিশানা করে একাধিক বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। একইসঙ্গে তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রসঙ্গেও সরব হয়ে বিজেপি এবং কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক।
বিধানসভায় সই বিতর্কে শনিবার দুপুরে অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতনের বাড়িতে হানা দেন সিআইডি আধিকারিকরা। সেখানে তাকে না পেয়ে ফের তার কালীঘাটের বাড়িতে যান সিআইডি আধিকারিকরা। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তার হাতে নোটিশ তুলে দেন সিআইডি আধিকারিকরা। নোটিশ হাতে পেয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক। তিনি বলেন, ' অমিত শাহের পদলেহন করে বিজেপিতে যোগ দিয়ে মাথায় দু’তিনটি ইডি-সিবিআই কেস নিয়ে এখন অনেকে বড় বড় ভাষণ দিচ্ছেন। এর আগে কোনও মুখ্যমন্ত্রীকে দু’কান কাটার মতো হাত বাড়িয়ে টাকা নিতে দেখা যায়নি। এরা আবার আমাদের চোর বলে।'
সিআইডির বিরুদ্ধে সুর চড়িয়ে অভিষেক বলেন, ' এদের ১০ পুরুষও যদি চায় আমাকে সিআইডি দিয়ে, কেএমসি দিয়ে, ইডি দিয়ে, বাড়ি ভেঙে যা ইচ্ছা করে নিক। আমি দমার ছেলে নই। দিল্লির কাছে মাথা নত করার আগে আমার মৃত্যু ভাল।' ভবানীপুরে অভিষেকের বিরুদ্ধে হওয়া FIR প্রসঙ্গেও মুখ খোলেন তৃণমূলের যুবনেতা।
অভিষেক বলেন, ' অমিত শাহ যখন উল্টো করে ঝুলিয়ে দেওয়ার কথা বলেন, তাঁর বিরুদ্ধে কোনও এফআইআর হয় না। আমাকে ঝোঁকাতে হলে ওঁদের ৬০ বার জন্ম নিতে হবে। ক্ষমতা থাকলে মিথ্যা মামলা দিয়ে আমাকে গ্রেফতার করে নিয়ে যাক। আমি আইনের পথে লড়ব।’
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের