নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কয়লা পাচারকাণ্ডে তদন্তে নেমেই মিলল টাকার পাহাড়। নতুন মামলার সূত্র ধরে তল্লাশি চালিয়ে ৪ কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ধৃত চিন্ময় মণ্ডল ও কিরণ খাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনার গয়না।
চিন্ময় মণ্ডল ও কিরণ খাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি ৬০ লক্ষ টাকার সোনার গয়না উদ্ধার হয়েছে। পাশাপাশি পাওয়া গেছে প্রায় ২৮ লক্ষ টাকা নগদ। এছাড়াও এই মামলার সঙ্গে যুক্ত অপর এক ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় ১ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে। সব মিলিয়ে বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ ইতিমধ্যেই ৪ কোটি ছুঁইছুঁই। তদন্ত শুরু হয়েছিল প্রায় ২ মাস আগে। সেই সময় থেকেই ইডি কয়লা চুরি ও পাচার চক্রের আর্থিক লেনদেনের খোঁজে নেমেছিল।
এর আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছিল, কয়লা দুর্নীতির মোট অঙ্ক প্রায় ১৭০ কোটিরও বেশি। সাম্প্রতিক উদ্ধার সেই অঙ্ক আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে। গোয়েন্দারা এখন খতিয়ে দেখছেন, বিপুল পরিমাণ সোনার গয়না কোথা থেকে এবং কীভাবে সংগ্রহ করা হয়েছিল। ইডির দাবি, লালা নামে এক ব্যাক্তির মাধ্যমে নিজেদের কয়লা সাম্রাজ্য বিস্তার করেছিল চিন্ময় ও কিরণ। এই আর্থিক চক্রে আরও কারা যুক্ত, সেই সূত্র খুঁজতেই চলছে জিজ্ঞাসাবাদ। ইতিমধ্যেই ধৃতদের বিশেষ ইডি আদালতে পেশ করা হয়েছে।
রাখির মঞ্চে যাদবপুর নিয়ে সরব শুভেন্দু
কলকাতা সহ একাধিক জেলায় বাড়ছে দুর্যোগের আশঙ্কা
সংসারের হাল ধরতে শুরু করবেন কাজও
বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ার সঙ্গে কর্মসংস্থান তৈরির বড় সুযোগ
মশার কামড় থেকে পড়ুয়াদের সুরক্ষায় স্বাস্থ্য দফতরের উদ্যোগ
ফুটপাথবাসীদের রাখি পরালেন অগ্নিমিত্রা
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের