693ea45008567_FotoJet-2025-12-14T161520.163
ডিসেম্বর ১৪, ২০২৫ বিকাল ০৫:২০ IST

ক্ষতিপূরণ নিয়ে এখনই কোনো মন্তব্য নয় , যুবভারতী মাঠ পরিদর্শন শেষে বার্তা মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত তদন্ত কমিটির

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির আগমন ঘিরে সৃষ্ট চরম বিশৃঙ্খলার পর এবার তদন্তের পথে রাজ্য সরকার। দর্শকদের ক্ষোভ, ভাঙচুর এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগের মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত তদন্ত কমিটি রবিবার সরেজমিনে যুবভারতী পরিদর্শনে যায়। তদন্তের নেতৃত্বে থাকা অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায় স্পষ্ট জানালেন, সব দিক খতিয়ে দেখে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবলের মহাতারকা লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে নজিরবিহীন বিশৃঙ্খলার সৃষ্টি হয়। হাজার হাজার দর্শক মোটা অঙ্কের টিকিট কেটেও প্রিয় তারকার দর্শন না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় স্টেডিয়ামের ভিতরে শুরু হয় ভাঙচুর। এর আগেই নিরাপত্তাজনিত কারণে স্টেডিয়াম ছেড়ে যান লিওনেল মেসি। যদিও তাতে দর্শকদের ক্ষোভ প্রশমিত হয়নি। ঘটনার প্রেক্ষিতে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেসি ও দর্শকদের কাছে প্রকাশ্যে ক্ষমা চান।

একইসঙ্গে, আয়োজকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। রবিবার তদন্ত কমিটি যুবভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছে গোটা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করে। পরিদর্শনের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিচারপতি অসীম কুমার রায় বলেন, 'আমি আজ এখানে শুধুমাত্র পরিস্থিতি পর্যবেক্ষণে এসেছি। তদন্ত শুরু হয়ে গিয়েছে। এখনই কোনও মতামত দেওয়া ঠিক হবে না।'  তিনি জানান, শনিবার রাতেও তদন্ত কমিটির বৈঠক হয়েছে এবং প্রাথমিক কাজ শুরু হয়েছে।

দর্শকদের ক্ষতিপূরণ প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিচারপতি রায় স্পষ্ট করেন, এই বিষয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। তার কথায়, 'ক্ষতিপূরণ দেওয়া যায় কি না, বা কীভাবে দেওয়া যায় সবই খতিয়ে দেখা হবে। তদন্ত শেষে বিষয়টি নিয়ে মতামত জানানো হবে।' তিনি আরও জানান, এই তদন্তের মূল লক্ষ্য শুধু দায় নির্ধারণ নয়, ভবিষ্যতে যাতে এই ধরনের পরিস্থিতি আর না ঘটে, সেই ব্যবস্থাও সুপারিশ করা। তদন্ত দ্রুত শেষ করে রিপোর্ট জমা দেওয়ার আশ্বাস দিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়।

আরও পড়ুন

পুজোর আগেই সুখবর , সিভিক ভলান্টিয়ারদের মাসিক ভাতা বাড়ল ২ হাজার
আগস্ট ২৭, ২০২৬

১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে

ব্যস্ত সন্ধ্যায় মেট্রো বিভ্রাট , চরম দুর্ভোগে অফিস ফেরত যাত্রীরা
আগস্ট ২৭, ২০২৬

যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল

এক হোটেলে ৪০ ট্রেড লাইসেন্স! নিউ মার্কেটের অগ্নিকাণ্ডে পুরসভার ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
আগস্ট ২৭, ২০২৬

নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন

পুজোর আগে চিনিতে কোপ! টাকা থাকলেও ইচ্ছেমতো মিলবে না চিনি
আগস্ট ২৭, ২০২৬

পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা

যাদবপুরের অশান্তির নেপথ্য খুঁজতে তৎপর কমিশন, শুরু হল নথি বিশ্লেষণ
আগস্ট ২৭, ২০২৬

যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন

ক্যামাক স্ট্রিটে বেআইনি বিলবোর্ড খোলাকে ঘিরে ধুন্ধুমার , পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অভিষেকের
আগস্ট ২৭, ২০২৬

অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা

রাখিতে মহিলাদের জন্য এক বছরের ফ্রি রিচার্জ ! প্রধানমন্ত্রীর ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় নেট দুনিয়া
আগস্ট ২৭, ২০২৬

সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি

ফের হাইকোর্টে ধাক্কা কালীঘাট তৃণমূলের , ৮০৩ কোটির চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার আর্জি খারিজ আদালতের
আগস্ট ২৭, ২০২৬

পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে

গান গাওয়ানোর প্রলোভন দেখিয়ে নাবালিকাকে হোটেলে আটক , পুলিশের জালে ৪ যুবক
আগস্ট ২৭, ২০২৬

তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়

গ্যাস গ্রাহকদের জন্য বড় খবর ! ৩১শে অগস্টের মধ্যে e-kyc না করলে হতে পারেন সমস্যার সম্মুখীন
আগস্ট ২৭, ২০২৬

ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা

ভিনরাজ্যে নয় , এবার নিজের গ্রামেই রোজগার ! পরিযায়ী শ্রমিকদের জন্য বড় উদ্যোগ রাজ্যের
আগস্ট ২৭, ২০২৬

পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড

রাজ্যজুড়ে রাখিবন্ধনে বড় আয়োজন , প্রায় ৯ কোটি টাকা বরাদ্দ রাজ্যের
আগস্ট ২৭, ২০২৬

নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে

নেপালে হড়পা বানে নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ , বুধবার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন
আগস্ট ২৭, ২০২৬

কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার

নিউটাউনে L&T-র বিশাল ক্যাম্পাস উদ্বোধন মুখ্যমন্ত্রীর , ৫৮০০ কর্মসংস্থানের বার্তা
আগস্ট ২৭, ২০২৬

L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত

পার্ক স্ট্রিটে প্রথমবার দূর্গাপুজো , ছয় দিন জুড়ে থাকছে একাধিক চমক
আগস্ট ২৭, ২০২৬

যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের