নিজস্ব প্রতিনিধি , তিরুবন্তপুরম - আর্থিক তছরুপের দায়ে এবার কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের আবাসে শুরু হল তল্লাশি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আধিকারিকরা এই অভিযান চালাচ্ছেন। একই সঙ্গে দক্ষিণ ভারতের এই রাজ্যের একাধিক এলাকাতেও একযোগে হানা দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। সদ্য ক্ষমতাচ্যুত বাম নেতার বিরুদ্ধে তদন্তকারীদের এই তল্লাশি ঘিরে জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে জোর বিতর্ক।
বুধবার সকালে কেরলের মোট ১২টি জায়গায় এই বিশেষ তল্লাশি চালানো হয়। অভিযানকারী দলের একটি অংশ তিরুবনন্তপুরমে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাড়া বাড়িতে হানা দেয়। পাশাপাশি কোঝিকোড়ে কেরলের প্রাক্তন পর্যটনমন্ত্রী মহম্মদ রিয়াজের বাসভবনেও তল্লাশি চালান আধিকারিকরা। মূলত ২০১৮-১৯ সালের একটি পুরনো অর্থ তছরুপের মামলার সূত্র ধরেই এই পদক্ষেপ করা হয়েছে। অভিযোগ রয়েছে, একটি বেসরকারি খনিজ উত্তোলনকারী সংস্থা বিজয়ন কন্যা টি বীণার আইটি সংস্থাকে বেআইনিভাবে ১ কোটি ৭২ লক্ষ টাকা পাইয়ে দিয়েছিল। টাকার বিনিময়ে আইটি সংস্থাটি কোনো পরিষেবা দেয়নি।
এই দুর্নীতির বিরুদ্ধে ২০২৪ সালে পিএমএলএ আইনে মামলা রুজু হয়েছিল। তারপর থেকেই তোলপাড় উঠছিল কেরলের রাজনীতিতে। সম্প্রতি এই ঘটনার বিরুদ্ধে অভিযুক্ত সংস্থা মামলা বাতিলের আবেদন জানায়। কিন্তু কেরালা হাইকোর্ট মঙ্গলবার তা খারিজ করে দেয়। আদালতের সবুজ সংকেতর পরি তদন্তে সক্রিয় হয় ইডি। এদিকে কেরলে সরকার বদলের পরেই বিরোধী শিবিরের উপর প্রশাসনিক চাপ আরও বাড়িয়ে দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন। ইতিমধ্যেই পিনারাই বিজয়নের নিরাপত্তার দায়িত্বে থাকা ৫ জন পুলিশকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া তদন্তের গতিপ্রকৃতি অন্যদিকে ঘোরানোর চেষ্টার অভিযোগ উঠেছে এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে।
রাজ্য পুলিশের সেই শীর্ষ কর্তা এম আর অজিত কুমারের বিরুদ্ধেও কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে নতুন সরকার। এই সামগ্রিক রাজনৈতিক টানাপোড়েন ও কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়ে সুর চড়িয়েছে কংগ্রেস-সহ বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, দুর্নীতি করে পার পাওয়ার দিন শেষ। আইন মেনেই সমস্ত পদক্ষেপ করা হচ্ছে। কেন্দ্রীয় এজেন্সির এই আচমকা হানা ও শাসকদলের প্রতিহিংসামূলক আচরণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছে বাম নেতৃত্ব।
কংগ্রেস সরকারের মদতেই এই অতিসক্রিয়তা দাবি করে এক বর্ষীয়ান সিপিএম নেতা বলেন, 'রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে এখন এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে। এভাবে বিরোধী কণ্ঠরোধ করার চেষ্টা চলছে। বিজয়ন কন্যার সংস্থাকে নিয়ে যে অভিযোগ তোলা হচ্ছে, তার কোনো আইনি ভিত্তি নেই। আদালতকে ভুল বুঝিয়ে, ক্ষমতার অপব্যবহার করে এই তল্লাশি চালানো হলো। এভাবে ভয় দেখিয়ে বামপন্থীদের দমানো যাবে না। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে আইনি ও রাজনৈতিক- দুই স্তরেই জোরদার লড়াই লড়ব'।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের