নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কসবা ল কলেজে ধর্ষণের ঘটনায় নয়া মোড়। ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে পেশ করা চার্জশিটে বিস্ফোরক দাবি পুলিশের। পুলিশি চার্জশিটে দাবি করা হয়েছে, মনোজিৎ মিশ্রই ধর্ষণের ঘটনার সঙ্গে যুক্ত, যা DNA পরীক্ষায় প্রমাণিত হয়েছে। ঘটনায় আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে চার্জশিটে।
সূত্রের খবর, কসবা ল কলেজে আইনি পড়ুয়ার গণধর্ষণের ঘটনা কার্যত তোলপাড় ফেলে দেয় গোটা রাজ্যে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ঘটনায় তিন জন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত মনোজিৎ মিশ্র তৃণমূলের ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত হওয়ায় বিষয়টি আরও বেশি করে প্রভাব ফেলে। পরে পুলিশ ঘটনার তদন্তে নেমে কলেজের নিরাপত্তা রক্ষীকে গ্রেফতার করে।
ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর সমস্ত তথ্য প্রমাণ, নির্যাতিতার বয়ান ও ৪ টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ ঘটনার মূল অভিযুক্ত মনোজিতের বিরুদ্ধে চার্জশিট গঠন করে। পুলিশের চার্জশিটে বলা হয়েছে, ধর্ষণের শিকার হওয়া নারীর অসুস্থতা সত্ত্বেও তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। নির্যাতনের সময় মাথায় আঘাত থাকলেও প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়নি। ঘটনার প্রমাণ লোপাটের চেষ্টা হিসেবে ইনহেলারের বাক্স সরিয়ে ফেলা হয়েছিল।
চার্জশিটে আরও বলা হয়েছে, হকি স্টিক দিয়ে নির্যাতিতাকে মারার চেষ্টা করা হয়েছিল। তার উপর, ঘটনার একাধিক ভিডিও তৈরি করা হয়েছিল, যেগুলোর মধ্যে কিছু ভিডিও পরবর্তীতে মোবাইল থেকে মুছে ফেলা হয়েছিল। শুধু তাই নয়, ঘটনার সময় নিরাপত্তারক্ষী উপস্থিত থাকলেও সে বাধা দেয়নি বলেও চার্জশিটে উল্লেখ করে পুলিশ। পুলিশি তদন্তে জানা গেছে, মনোজিতের দীর্ঘ হাত এবং ক্ষমতার কারণে নির্যাতিতার ওপর প্রভাব বেশি ছিল।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের