নিজস্ব প্রতিনিধি , কেরল - চিকিৎসা করতে এসে কর্তব্যরত মহিলা চিকিৎসককে কুপিয়ে খুন করেছিলেন এক শিক্ষক। ঘটনাটি তিন বছর আগের। এবার সেই মামলায় শনিবার রায় ঘোষণা করল আদালত। বিচার বিবেচনা করে অভিযুক্ত শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। আদালতের এই রায়ে অখুশি মৃতার পরিবার।
সাল ২০২৩। ঘটনাটি কেরলের কোল্লাম জেলার। মে মাসের ১০ তারিখ কর্তব্যরত যুবতী চিকিৎসক বন্দনা দাসকে কুপিয়ে খুন করেন শিক্ষক সন্দীপ। সদ্য হাসপাতালে যোগ দিয়েছিলেন তিনি। সন্দীপকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এরপরই নৃশংস ঘটনাটি ঘটান ওই শিক্ষক।
পুলিশ ওই শিক্ষককে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার চিকিৎসা করছিলেন বন্দনা দাস। চিকিৎসা চলাকালীন হঠাৎই ট্রে থেকে কাঁচি তুলে তাঁর ওপর হামলা চালান সন্দীপ। এলোপাথাড়ি কোপাতে শুরু করেন চিকিৎসককে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বন্দনা। এরপর দ্রুত চিকিৎসা শুরু হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
ঘটনায় অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নেয় পুলিশ। আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।খুন-সহ একাধিক মামলা দায়ের করা হয় ধৃতের বিরুদ্ধে। তাছাড়াও কেরল স্বাস্থ্যসেবা কর্মী ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আইনেও দোষী সাব্যস্ত করা হয় অভিযুক্তকে।
রায়ে শুনে মৃতার বাবা বলেছেন , "মেয়েকে তো আর ফিরে পাওয়া যাবে না। চেয়েছিলাম দোষী কঠোর থেকে কঠোরতম শাস্তি পাক। আদালত যেটা ঠিক মনে করেছে সেটাই রায় দিয়েছে। পরিবারের জন্য অবশ্যই একটা স্বস্তি যে দোষীর শাস্তি হয়েছে। তবে মেয়ে ন্যায় বিচার পেল কিনা জানিনা। ও যেখানেই আছে যেন ভাল থাকে।"
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের