নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে ফের জোর রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। আগামী ২৬ মে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে দিল্লিতে তলব করেছে কংগ্রেস হাইকমান্ড। এই বৈঠক ঘিরেই রাজ্য রাজনীতিতে উত্তেজনা চরমে উঠেছে। অন্যদিকে উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারকে সামনে রেখে রাজ্যের একাধিক জায়গায় ‘নেক্সট সিএম ডিকে’ পোস্টার পড়ায় জল্পনা আরও তীব্র হয়েছে।
কংগ্রেসের অন্দরে দীর্ঘদিন ধরেই মুখ্যমন্ত্রী পদ নিয়ে টানাপোড়েন চলছিল। সরকার গঠনের সময় সিদ্দারামাইয়া ও ডিকে শিবকুমারের মধ্যে আড়াই বছর করে মুখ্যমন্ত্রী থাকার বিষয়ে মৌখিক সমঝোতা হয়েছিল। তবে ৩ বছর কেটে গেলেও সেই পরিবর্তন না হওয়ায় গত কয়েক মাস ধরে শিবকুমার ঘনিষ্ঠ শিবির চাপ বাড়াতে শুরু করে। সম্প্রতি মহীশুরে শিবকুমারের জন্মদিন উপলক্ষ্যে সমর্থকরা ‘নেক্সট সিএম ডিকে বস’ লেখা কেক কাটেন। বেঙ্গালুরু থেকে বেলগাভি পর্যন্ত বিভিন্ন জায়গায় বিশাল পোস্টার ও কাটআউটও লাগানো হয়েছে।

এর মধ্যেই মঙ্গলবার দিল্লিতে সিদ্দারামাইয়ার সঙ্গে কংগ্রেস নেতৃত্বের বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এদিন বৈঠকে উপস্থিত থাকতে পারেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধীর মতো শীর্ষ নেতারা। শুধু মুখ্যমন্ত্রী বদল নয়, মন্ত্রিসভায় বড়সড় রদবদল নিয়েও আলোচনা হতে পারে বলে খবর। সরকারের ৩ বছর পূর্তি উপলক্ষ্যে একাধিক মন্ত্রীকে সরিয়ে নতুন ও তরুণ মুখদের সুযোগ দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
এ বিষয়ে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, ‘হাইকমান্ড ডাকলে আমি অবশ্যই দিল্লি যাব। দল যা সিদ্ধান্ত নেবে, সেটাই মেনে চলব।
অন্যদিকে ডিকে শিবকুমারও জানিয়েছেন, ‘দলের সিদ্ধান্তই চূড়ান্ত। আমরা সবাই হাইকমান্ডের নির্দেশ মেনে চলব'।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের