নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - কালীপুজোর রাতে বাংলোর সামনে বাজি ফাটানোয় স্থানীয়দের ওপর লাঠিচার্জের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনায় পুলিশ সুপারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে। সেই অভিযোগে দুই দিনের মধ্যে বদলি করা হল পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যকে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র দফতরের তরফে তার বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
সূত্রের খবর, ঘটনার সূত্রপাত সোমবার রাত প্রায় ১২টার দিকে। কোচবিহারের এসপি দ্যুতিমানের বাংলোর সামনে কয়েকজন বাজি ফাটাচ্ছিলেন। এতে তার পোষ্য কুকুরদের সমস্যা হচ্ছিল। ক্ষুব্ধ হয়ে পুলিশ সুপার বাড়ির পোশাক পরেই বাইরে বেরিয়ে লাঠিচার্জ করেন। এই ঘটনায় আহত হন কয়েকজন স্থানীয়, যার মধ্যে শিশু ও মহিলা রয়েছেন।
পরবর্তী দিন বাসিন্দারা এসপির আচরণের প্রতিবাদে পথ অবরোধ করেন। পুলিশ তাদের মধ্যে ১০ জনকে গ্রেফতার করে। তাদের মধ্যে ৩ জন মহিলার জামিন মঞ্জুর হলেও বাকিরা এখনও জেল হেফাজতে রয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার দ্যুতিমান ভট্টাচার্যকে রাজ্য সশস্ত্র বাহিনীতে বদলি করা হয়। তার বদলে নতুন পুলিশ সুপার করা হয়েছে পশ্চিমাঞ্চলের ডিসি সুদীপ কাড়া। দ্যুতিমান ভট্টাচার্য আপাতত থার্ড ব্যাটেলিয়নের কমান্ডো বাহিনীর অফিসারের পদ সামলাবেন।
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের