নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রদেশ কংগ্রেসের দফতরে তাণ্ডব চালানোর ঘটনার পর নড়েচড়ে বসল পুলিশ। হামলার ২৪ ঘণ্টার মধ্যেই বিজেপি নেতা রাকেশ সিংহের ঘনিষ্ঠ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এখনও অধরা রাকেশ সিংহ নিজে।
সূত্রের খবর, বিহারের ঘটনার ছায়া কলকাতায়। প্রধানমন্ত্রী ও তার মাকে নিয়ে করা কুরুচিকর মন্তব্যের জেরে কলকাতার প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে হামলা চালায় বিজেপির কর্মী সমর্থকেরা। এই ঘটনাকে ঘিরে বিজেপি - কংগ্রেস সংঘর্ষে উত্তাল হয়ে উঠে বঙ্গ রাজনীতি। ঘটনায় শুক্রবার সন্ধ্যায় এন্টালি থানায় রাকেশ সিংহের নামে এফআইআর দায়ের হয়। অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
হামলার ২৪ ঘণ্টার মধ্যেই এন্টালি থানার পুলিশ তিন বিজেপি কর্মী সমর্থকদের গ্রেফতার করে। ধৃতদের নাম বিজয়প্রসাদ ধানুক, সন্তোষকুমার রাজভর এবং দিব্যেন্দু সামন্ত। শনিবার দুপুরে তদন্তকারীরা রাকেশ সিংহের বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। এরপরই গ্রেফতার করা হয় তার ঘনিষ্ঠ তিন জনকে।
এদিকে শনিবার দুপুরে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো বার্তায় রাকেশ সিংহ দাবি করেন, ‘প্রধানমন্ত্রী ও তার প্রয়াত মাকে নিয়ে কংগ্রেসের কুমন্তব্যের প্রতিবাদেই সামান্য আন্দোলন হয়েছিল। সেটাই আমার বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছে। আমায় গ্রেফতার করতে পারেনি পুলিশ, কিন্তু আমার সঙ্গীদের তুলে নিয়ে গিয়েছে। তাদের পরিবারকে বলছি, ভয় পাবেন না, আমি পাশে আছি।’
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের