নিজস্ব প্রতিনিধি , হরিয়ানা - কমান্ডো ট্রেনিংয়ের মাঝেই আচমকা বিপত্তি। সাঁতার কাটতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু সেনা জওয়ানের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নানাওয়াড়ির আর্মি ক্যাম্পে। রবিবার রাতে হরিয়ানায় শেষকৃত্য সম্পন্ন হয় তরুণ সেনা জওয়ানের।
সূত্রের খবর , লেফটেন্যান্ট অমিত জাখর কর্নাটকের বেলগাভির নানাওয়াড়ির কম্যান্ডো উইং আর্মি ক্যাম্পে প্রশিক্ষণ নিচ্ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ২৪ বছর। সহকর্মীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটছিলেন। আচমকাই হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে বেলগাভি ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
২০০২ সালের ৫ ই মার্চ হরিয়ানার ঝাঝরে জন্ম অমিতের। বাবাও ছিলেন সেনা অফিসার। ছোটো থেকেই দেশকে সেবা করার ইচ্ছে ছিল প্রবল। তবে অন্যভাবে নয় আর্মি অফিসার হতে চেয়েছিলেন। ২০২১ সালের ২৩ এপ্রিল যোগ দেন ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে। কোনরকম গাফিলতি ছিল না। নিয়ম মেনে প্রশিক্ষণ নিতেন। অজুহাত বলে কিছু ছিল না তাঁর জীবনে। কখনোই ভাবেননি বাড়ি ফিরে আসবেন। তবে স্বপ্নের দৌড়ের মাঝে চিরনিদ্রায় শায়িত হবেন ভাবতে পারেনি তাঁর পরিবার। অমিতের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে।
রবিবার রাতেই অমিতের বাবা ও তাঁর বোনের হাতে জাতীয় পতাকা তুলে দেন ভারতীয় সেনার আধিকারিকরা। এরপর পূর্ণ সামরিক মর্যাদায় স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর। কান্নায় ভেঙে পড়েন গ্রামের বাসিন্দারা। অমিতের আত্মার শান্তি কামনা করেছেন গ্রাম পঞ্চায়েত।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের