নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দেওয়ালির রাতে ভয়াবহ ঘটনা ঘটল বেঙ্গালুরুর গাঙ্গোন্দানহল্লিতে। পুলিশের ইনফর্মার সেজে একদল দুষ্কৃতী বাড়িতে ঢুকে কলকাতার এক তরুণীকে গণধর্ষণ করে বলে অভিযোগ। শুধু তাই নয়, ছিনতাইয়ের অভিযোগও উঠছে তাদের বিরুদ্ধে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, ৩০ বছর বয়সী ওই নির্যাতিতা মহিলার বাড়ি কলকাতায়। কর্মসূত্রে তিনি বেঙ্গালুরুর গাঙ্গোন্দানহল্লিতে একাই ভাড়া বাড়িতে থাকতেন। মঙ্গলবার রাতে, যখন গোটা শহর উৎসবের আবহে মত্ত, সেই সময় রাত সাড়ে ৯টা থেকে ১২টা ১৫-র মধ্যে ৫ জন যুবক পুলিশের ইনফর্মার সেজে তার বাড়িতে ঢোকে। তারা দাবি করে, ওই বাড়িতে গাঁজা বিক্রি ও দেহব্যবসা চলছে। রীতিমতো জোর করেই তারা মহিলার ঘরে ঢোকে।
নির্যাতিতা আপত্তি জানানোয় তাকে মারধর করা হয়। এমনকি, তার নাবালক ছেলে ও মহিলা বন্ধুকেও শারীরিকভাবে নিগ্রহ করা হয় বলে অভিযোগ। এরপর তাকে পাশের একটি ভাড়া বাড়িতে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, পালানোর আগে দুষ্কৃতীরা ২৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন লুট করে নেয়।
নির্যাতিতার ছেলে পুলিশকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনায় গণধর্ষণ ও ডাকাতির মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার সঙ্গে যুক্ত ৫ জনের মধ্যে ৩ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ বাকি ২ জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে তদন্তকারীরা। বর্তমানে নির্যাতিতা হাসপাতালে চিকিৎসাধীন তার শারীরিক পরীক্ষাও করা হয়েছে বলে জানা যায়।
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের