নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - বড়সড় সাফল্য পেলো মেমারি থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে কলকাতামুখী একটি যাত্রীবোঝাই বেসরকারি বাসে অভিযান চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ অর্থ। ঘটনায় গ্রেফতার করা হয় মোট ৪ জনকে।
সূত্রের খবর , হস্পতিবার গভীর রাতে প্রায় সাড়ে ১২টা নাগাদ , দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পালসিট টোলপ্লাজা থেকে কলকাতামুখী একটি যাত্রীবোঝাই বেসরকারি বাসে তল্লাশি চালায় পূর্ব বর্ধমান জেলা মেমারি থানার পুলিশ। উদ্ধার হয় ৭২ লক্ষ টাকা। নগদ অর্থের সঠিক কোনো বৈধ নথি দেখাতে না পারায় বাসের দুই চালক খালাসি সহ এক যাত্রীকে আটক করে পুলিশ। পরে চারজনকেই গ্রেফতার করা হয়।

ধৃতদের নাম শম্ভুনাথ বার্মা (যাত্রী) , বাবলু দাস , নবীন কুমার সিং (বাস চালক) , কৃষ্ণ দাস (খালাসি)। তারা সকলেই বিহারের ভাগলপুর সহ বাঁকা জেলার বাসিন্দা। এই টাকা গুলো কোথা থেকে আনা হচ্ছিলো , কার কাছে যাচ্ছিলো ইত্যাদি বিষয়গুলো খতিয়ে দেখছে মেমারি থানার পুলিশ।
এপ্রসঙ্গে পুলিশের তরফে জানানো হয় , ''গোপন সূত্রে খবরের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। এত বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে আনা হচ্ছিল , কার কাছে পৌঁছনোর কথা ছিল , তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া টাকা গোনার জন্য বিশেষ মেশিনও আনা হয়। এরপর টাকা গুনে দেখা হবে।''
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের