নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর থেকেই জীবনের আশঙ্কা প্রকাশ করে আসছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। এবার নিরাপত্তা আরও জোরদার করতে নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন তিনি। আগামী তিন মাস আকাশপথেই ঘুরে বেড়াবেন বিধায়ক হুমায়ুন কবীর। সেই কারণে ইতিমধ্যেই ভাড়া করেছেন একটি হেলিকপ্টার।
ধর্মীয় রাজনীতির অভিযোগে দিন কয়েক আগেই তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবীরকে সাসপেন্ড করেছিল। সেই সিদ্ধান্তের পর থেকেই শাসকদলের বিরুদ্ধে আক্রমণাত্মক সুরে বক্তব্য রাখছেন তিনি। নতুন রাজনৈতিক দল গঠনের কথাও ঘোষণা করেছেন প্রকাশ্যে। বেলডাঙায় বাবরি মসজিদের ‘শিলান্যাস’ করে নিজেকে আরও বিতর্কের কেন্দ্রে এনে ফেলেছেন হুমায়ুন।
বিধায়কের দাবি, তাকে নাকি বারবার খুনের হুমকি দেওয়া হচ্ছে। 'হয় জেলে ভরা হবে, নয়তো খুন করা হবে', এমন আশঙ্কা কয়েকবারই প্রকাশ করেছেন তিনি। সেই কারণেই নিজের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এবার হেলিকপ্টার ভাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রতিদিনই কয়েক লক্ষ টাকা খরচ হবে এই হেলিকপ্টার ব্যবহারের জন্য বলে জানা গেছে। পাশাপশি, রক্ষাকবচ হিসেবে যোগ দিচ্ছে হায়দরাবাদ থেকে আসা আট বাউন্সারের একটি বিশেষ দল।
বর্তমানে রাজ্য পুলিশের তিনজন নিরাপত্তারক্ষী তার সঙ্গে থাকলেও, এক শিল্পপতির সহায়তায় এবার বাড়তি নিরাপত্তা হিসেবে যুক্ত হচ্ছে হায়দরাবাদের আট বাউন্সার। তারা সারাক্ষণ বিধায়কের ব্যক্তিগত সুরক্ষায় নজর রাখবে। এদিন ‘ছাব্বিশের নির্বাচন’ নিয়েও হুঙ্কার শোনা যায় হুমায়ুনের গলায়। খুব শীঘ্রই নিজের দল ঘোষণা করার জানান হুমায়ুন কবীর।
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের