নিজস্ব প্রতিনিধি , কলকাতা - খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেই নতুন করে উত্তেজনা ছড়াল শহরে। বৈধ ভোটারের নাম বাদ পড়ার অভিযোগে মঙ্গলবার রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভে সামিল হলেন তৃণমূলপন্থী BLO রা। বিক্ষোভে কার্যত উত্তপ্ত হয়ে উঠে এলাকা।
পূর্বঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকালেই নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করে। কমিশনের দাবি, এনুমারেশন ফর্ম পূরণকারীদের পাশাপাশি যারা ফর্ম পূরণ করেননি, তাদের নামও বুথ ভিত্তিক ভাবে ওয়েবসাইটে দেওয়া হয়েছে। একইসঙ্গে মৃত , ডুপ্লিকেট ও স্থানান্তরিত ভোটারদের নামও আলাদা করে প্রকাশ করা হয়েছে। তবে খসড়া তালিকা প্রকাশের পরই একের পর এক অভিযোগ সামনে আসতে থাকে। কোথাও বৈধ ভোটারের নাম মৃতের তালিকায় চলে গিয়েছে , আবার কোথাও সদ্য ভোটার হওয়া ব্যক্তির নাম বাদ পড়েছে বলে অভিযোগ উঠছে।
এই পরিস্থিতিতে মঙ্গলবার সিইও দফতরের বাইরে বিক্ষোভ শুরু করেন BLO অধিকার রক্ষা কমিটির সদস্যরা। তাদের অভিযোগ, অন্যান্য রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশের সময়সীমা বাড়ানো হলেও পশ্চিমবঙ্গে তা করা হয়নি। বৈধ ভোটার হওয়া সত্ত্বেও কেন নাম বাদ পড়ছে। তার ব্যাখ্যা চেয়ে তারা মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করতে চান। এরপরেই রীতিমতো রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন BLO রা।
শুধু তাই নয়, সব জায়গায় খসড়া তালিকা দেখা যাচ্ছে না বলেও অভিযোগ বিক্ষোভকারীদের। পরিস্থিতি উত্তপ্ত হতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয় সিইও দফতরের সামনে। যদিও কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে কোনরূপ মন্তব্য করা হয়নি। তবে BLO দের বিক্ষোভ খসড়া ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
সকাল থেকে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত জনজীবন
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা