নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রেল স্টেশনে বিপুল নগদ অর্থ-সহ ব্যক্তিকে আটক করল জিআরপি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে খড়্গপুরে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে টাকার প্রকৃত উৎস জানতে তদন্ত শুরু করেছে জিআরপি। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশন চত্বরে বর্তমানে কড়া নজরদারি চালানো হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে খড়্গপুর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তি অন্যমনস্কভাবে ঘোরাফেরা করছিলেন। তাঁকে দেখে সন্দেহ হয় ডিউটিতে থাকা জিআরপি কর্মীদের। এরপর তাঁকে আটক করে তল্লাশি চালানো হলে ব্যাগ থেকে উদ্ধার হয় ৫০ লক্ষ ৭৭ হাজার টাকা। ধৃত ব্যক্তির নাম ইব্রাহিম মোল্লা। বাড়ি হুগলি জেলার চণ্ডীপুর থানার কুমিরতলা এলাকায়।

তাঁর কাছে খড়্গপুর থেকে হাওড়া যাওয়ার ট্রেনের টিকিটও পাওয়া যায়। তিনি জানান, ওড়িশার গঞ্জাম জেলার বেরহামপুরে একটি সোনার দোকানে কাজ করেন। তদন্তকারী আধিকারিকদের দাবি, উদ্ধার হওয়া বিপুল অর্থের কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি ওই ব্যক্তি। পাশাপাশি জিজ্ঞাসাবাদের সময় তাঁর বক্তব্যে অসংলগ্নতা ধরা পড়ায় তাঁকে হেফাজতে নেওয়া হয়।
এ প্রসঙ্গে এসআরপি মিঠুন কুমার দে জানান, 'ধৃত ব্যক্তিকে আদালতে তোলা হয়েছে। বিচারকের নির্দেশে তাঁকে ৭ দিনের জিআরপি হেফাজতে রাখা হয়েছে। বর্তমানে আমরা তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছি। তবে টাকার উৎস, গন্তব্য এবং এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, সব দিক খতিয়ে দেখা হচ্ছে'।
গোপনসূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান , বোমা নিষ্ক্রিয় করতে হাজির বোম্ব স্কোয়ার্ড
শোভাযাত্রা ঘিরে মন্দির পুনরুদ্ধারের দাবি , পাল্টা সংরক্ষিত স্মৃতিস্তম্ভের মর্যাদা বজায় রাখার আর্জি মুসলিম সংগঠনের
অচৈতন্য করে নির্যাতন চালানোর অভিযোগ
১ যুবককে গ্রেফতার করেছে পুলিশ
পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে
২১ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী
ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তির দাবি করেছেন কাজল শেখ
অভিযুক্তকে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ঘনিষ্ঠ বলে দাবি করেছে অভিযোগকারী পরিবার
বিদ্যালয়ের মিড ডে মিলের বেঁচে যাওয়া খাবারই অনেক সময় তার একমাত্র ভরসা
DYFI কর্মীদের গাড়িতে হামলার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে
বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা
পুলিশের পক্ষ থেকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে
তবে দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়
ডিসচার্জ লেখার পর অবস্থার অবনতিতে ঘটল মৃত্যু
এই জয়কে ছাত্র আন্দোলনের প্রতীক হিসেবেই দেখছে কংগ্রেস কর্মীরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের