নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - মাঝনদীতে মুখোমুখি দুই যাত্রীবাহী নৌকার সংঘর্ষে অল্পের জন্য রক্ষা পেলেন শতাধিক যাত্রী। শনিবার ৮ নম্বর ভেসেল সংলগ্ন মুড়িগঙ্গা নদীতে ঘটে এই ঘটনা। সংঘর্ষের সময় দুই নৌকাতেই বহু যাত্রী ছিলেন। তবে দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে , মুড়িগঙ্গা নদীতে তখন প্রবল স্রোত ছিল। সেই সময় একটি যাত্রীবাহী নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে সামনের আর একটি যাত্রীবাহী নৌকায় ধাক্কা মারে। সংঘর্ষের জেরে নৌকার ভিতরে কয়েকজন যাত্রী পড়ে যান। তবে কেউ নদীতে পড়ে যাননি। মাঝি,নৌকার কর্মীরা দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়।
ঘটনার পর যাত্রীদের মধ্যে কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভয় পেয়ে চিৎকার শুরু করেন। পরে নৌকার কর্মীরা সকলকে শান্ত করেন, যাত্রীদের নিরাপদে বসতে বলেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নৌকাটি আবার নির্ধারিত গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে।
এদিকে, এই সংঘর্ষের একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত ঘটনাটি নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে স্থানীয়দের একাংশের দাবি, ভেসেল চলাচলের সময় আরও সতর্কতা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো যায়।
পুলিশের পক্ষ থেকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে
ডিসচার্জ লেখার পর অবস্থার অবনতিতে ঘটল মৃত্যু
এই জয়কে ছাত্র আন্দোলনের প্রতীক হিসেবেই দেখছে কংগ্রেস কর্মীরা
গভীর সমুদ্রে সুরক্ষায় কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত সরকারের
বীর জওয়ানদের আত্মত্যাগের স্মরণে বিশেষ অনুষ্ঠান
আবাস প্রকল্পের টাকা ফেরতের দাবিতে গ্রামবাসীদের আন্দোলন
পুরপ্রধান সহ কাউন্সিলরের বাড়িতেও ডিম নিক্ষেপ করা হয়
নতুন সরকার গঠনের পর দলের অন্দরেই বিরোধ
শনিবার তাদের মরদেহ গ্রামে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য সহ স্থানীয় বাসিন্দারা
ক্ষুব্ধ উপভোক্তারা ঘটনার তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন
এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি
এই বছর এখনও পর্যন্ত ৬৬ জন মানুষ আক্রান্ত হয়েছেন
বাসিনা গ্রামে উল্টো রথ উপলক্ষ্যে উৎসবের মিলনমেলা
আদালতের নির্দেশ অমান্য করে নার্সিংহোম দখল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের