নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - সপ্তাহের শুরুতেই NIA-এর অভিযানে সামনে এল মানবপাচারের সন্দেহভাজন এক চক্রের চাঞ্চল্যকর তথ্য। টায়ারের দোকান থেকে ট্রাভেল এজেন্সি সাধারণ চাকরির আড়ালে মধ্যপ্রাচ্যে শ্রমিক পাঠানোর নামে চলছিল মানবপাচারের কারবার। সোমবার নিউ স্টিল পার্ক এলাকা থেকে গোলাম জামা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা।
সোমবার সকালে দুর্গাপুরের নিউ স্টিল পার্কে গোলাম জামার ভাড়া বাড়িতে হানা দেয় জাতীয় তদন্তকারী সংস্থা। প্রায় তিন ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পর তাকে গ্রেফতার করা হয়। তদন্তকারী সংস্থার অভিযোগ, বিদেশে কাজের প্রলোভন দেখিয়ে শ্রমিক পাঠানোর আড়ালে তিনি মানবপাচার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। একইসঙ্গে ভুয়ো পাসপোর্ট তৈরির মাধ্যমেও এই চক্র পরিচালিত হত বলে অভিযোগ। তদন্তে জানা গেছে, গোলাম জামার আদি বাড়ি ছত্তিশগড়ে।
প্রথমে একটি টায়ারের দোকানে কাজ করতেন গোলাম। পরে একটি ট্রাভেল এজেন্সিতে যোগ দেন। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, সেখান থেকেই বিদেশে শ্রমিক পাঠানোর নেটওয়ার্কের সঙ্গে তার যোগাযোগ তৈরি হয়। প্রায় চার বছর আগে তিনি দুর্গাপুরে এসে বসবাস শুরু করেন। নিউ স্টিল পার্কে ভাড়া বাড়িতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে থাকতেন। প্রতিবেশীদের বক্তব্য, গোলাম খুব একটা মেলামেশা করতেন না। তবে মালয়েশিয়া ও সৌদি আরব-সহ বিভিন্ন দেশে তার নিয়মিত যাতায়াত ছিল বলে জানা যায়। কেন এত ঘনঘন বিদেশ সফর, তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন থাকলেও প্রকৃত কারণ কেউ জানতেন না। সোমবার NIA-এর অভিযানের পরই বিষয়টি সামনে আসে।
অভিযানের সময় তদন্তকারীরা বাড়ি থেকে বিভিন্ন নথি ও সম্ভাব্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেন। পরে মুখ ঢেকে গোলাম জামাকে NIA-এর গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের নেপথ্যে আরও কারা জড়িত, বিদেশে শ্রমিক পাঠানোর নেটওয়ার্ক কতটা বিস্তৃত বা ভুয়ো নথি তৈরির সঙ্গে অন্য কোনও চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।
গোপনসূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান , বোমা নিষ্ক্রিয় করতে হাজির বোম্ব স্কোয়ার্ড
শোভাযাত্রা ঘিরে মন্দির পুনরুদ্ধারের দাবি , পাল্টা সংরক্ষিত স্মৃতিস্তম্ভের মর্যাদা বজায় রাখার আর্জি মুসলিম সংগঠনের
অচৈতন্য করে নির্যাতন চালানোর অভিযোগ
১ যুবককে গ্রেফতার করেছে পুলিশ
পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে
২১ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী
ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তির দাবি করেছেন কাজল শেখ
অভিযুক্তকে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ঘনিষ্ঠ বলে দাবি করেছে অভিযোগকারী পরিবার
বিদ্যালয়ের মিড ডে মিলের বেঁচে যাওয়া খাবারই অনেক সময় তার একমাত্র ভরসা
DYFI কর্মীদের গাড়িতে হামলার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে
পুলিশের পক্ষ থেকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে
তবে দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়
ডিসচার্জ লেখার পর অবস্থার অবনতিতে ঘটল মৃত্যু
এই জয়কে ছাত্র আন্দোলনের প্রতীক হিসেবেই দেখছে কংগ্রেস কর্মীরা
গভীর সমুদ্রে সুরক্ষায় কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত সরকারের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের