নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে উত্তাল বেলডাঙা। টানা পথ ও রেল অবরোধে এখনও নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি। এই অশান্তির আবহেই নাম না করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। নিরাপত্তা ও প্রশাসনিক ভূমিকা নিয়েই রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললেন তিনি।
বেলডাঙায় জাতীয় সড়ক অবরোধ, টায়ার জ্বালানো ও ট্রেন আটকে বিক্ষোভে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে। শনিবার ফের বড়ুয়ামোড়ে পথ অবরোধে উত্তেজনা ছড়ায়। এই পরিস্থিতিতে বহরমপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি ঘিরে প্রশাসনিক তৎপরতা নিয়ে প্রশ্ন তোলেন অধীর চৌধুরী। তার বক্তব্য, 'খোকাবাবুর নিরাপত্তার জন্য বহরমপুর বাসস্ট্যান্ড ১১টা থেকে ৪টে পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, সমস্ত রাস্তাঘাট বন্ধ। তিনি কোনও মন্ত্রী নন, কোনও মন্ত্রকের দায়িত্বেও নেই। তাহলে তার নিরাপত্তার জন্য এত আয়োজন কেন?'
অধীরের অভিযোগ, প্রশাসনের বড় অংশ একটি নির্দিষ্ট ব্যক্তির নিরাপত্তায় ব্যস্ত থাকায় বেলডাঙার মতো অশান্ত এলাকায় পরিস্থিতি সামাল দিতে ঘাটতি দেখা যাচ্ছে। পাশপাশি, তিনি বলেন, পরিযায়ী শ্রমিকদের উপর ভিনরাজ্যে হামলার ঘটনায় রাজ্য সরকার আগাম সতর্কতা নেয়নি। ইউনিক আইডেন্টিটি কার্ড, ভিনরাজ্যে ওয়েলফেয়ার অফিসার নিয়োগ এবং রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে সমন্বয়ের প্রস্তাব বহুবার দেওয়া হয়েছিল কিন্তু তা কার্যকর করা হয়নি।
তবে কংগ্রেস নেতা এটাও স্পষ্ট করেন, ' বাংলার মানুষ ভারতের যে কোনও জায়গায় গিয়ে রুটি-রুজি কামাবে, চাকরি করবেন, থাকবেন তাতে কারো কিছু করার নেই বলে আমি মনে করি। এটা আইনগত-সাংবিধানিক অধিকার। কিন্তু, সেই ক্ষোভ প্রকাশ করতে গিয়ে যে ধরনের অরাজকতার বাতাবরণ তৈরি হচ্ছে, সেটা কখনো কাম্য হতে পারে না। কারণ, এই ধরনের বন্ধ-অবরোধের জন্য সাধারণ মানুষের প্রচণ্ড দুর্দশা বাড়ছে। প্রচণ্ড সমস্যা হচ্ছে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের