নিজস্ব প্রতিনিধি , কলকাতা - খিদের সময় মাথা যেন ঠিক রাখা যায় না। চটজলদি কি বানানো যায় ভেবেই সময় চলে যায়। তবে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলির মধ্যে ঘরে ডিম আটা থেকেই। আর সব্জির মধ্যেও এখন ক্যাপ্সিকাম, পেঁয়াজ তো অবশ্যই। সেসব দিয়েই চটজলদি বানিয়ে ফেলতে পারেন রুটি র্যাপ। মাত্র ৫-৬ মিনিটের মধ্যেই বিয়ে যাবে এই সুস্বাদু আইটেম
একটু বড় আটার লেচি নিয়ে বেলে ফেলুন। এ বার তাওয়ায় সেঁকে নিন ভাল করে। ওই তাওয়ায় অল্প তেল দিয়ে ফেটানো ডিম দিয়ে অমলেট বানিয়ে নিন। অমলেট পুরোপুরি হওয়ার আগে বানিয়ে রাখা রুটি বসিয়ে দিন তার উপর। এ বার আর একটু তেল দিয়ে ভেজে নিন। মাঝে কুচোনো পেঁয়াজ, ক্যাপসিকাম, টম্যাটো সস্ দিয়ে রুটিটি ভাঁজ করে দিন। আরও একটু কড়া করে ভেজে নিন এপিঠ-ওপিঠ। তৈরি হয়ে যাবে মুচমুচে রুটি র্যাপ। এছাড়া হাতে সময় থাকলে মনের মত অনেককিছুই রুটির মধ্যে দিতে পারেন।
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের