6942e0478dbab_IMG-20251217-WA0382
ডিসেম্বর ১৭, ২০২৫ রাত ১০:২৫ IST

খিদের পেটে চটজলদি বানিয়ে ফেলুন মশলা পাস্তা

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - খিদের পেটে ফাস্টফুড থাকলে আর কি বা লাগে। ফাস্ট ফুডের মধ্যে অন্যতম হল পাস্তা। ছোট থেকে বড় সকলেই পছন্দ করেন পাস্তা। খিদের পেটে চটজলদি বানিয়ে ফেলতে পারেন দারুণ স্বাদের মশলা পাস্তা। স্বাদে অসাধারণ এই পাস্তা।

মশলা পাস্তা প্রণালী -

ভারতীয় কায়দায় পাস্তা বানাতে হলে হাতের কাছে পেঁয়াজ, আদা বাটা, পাস্তা সস্, গোলমরিচ গুঁড়ো রাখুন। প্রথমে প্রেশার কুকারে মাখন বা সাদা তেল দিয়ে পাতলা করে কাটা পেঁয়াজ নাড়াচাড়া করে নিন। তার পরে আদা-রসুন বাটা, নুন দিন। চাইলে হলুদও যোগ করা যায়। হালকা নাড়াচাড়া করে দিয়ে দিন পাস্তা সস্। শুকনো কড়াইয়ে বিভিন্ন গরম মশলা নাড়াচাড়া করে সেই মশলা গুঁড়িয়ে অল্প একটু দিন। তার পর কাঁচা পাস্তা দিয়ে পরিমাণমতো জল দিতে হবে। সব শেষে দিন চিজ় স্লাইস। প্রেশারে দিয়ে ৩-৪ মিনিট রান্না করুন। পাস্তার পরিমাণের উপর সময়টা নির্ভর করবে। প্রেশার কুকারে দিলেও মোটেই পাস্তা গলে পাঁক হয়ে যাবে না। বরং জল পরিমাণমতো হলে এবং রান্নার সময় ঠিক থাকলে ঝরা ঝরা পাস্তা হবে, তাতে থাকবে মশলার স্বাদ এবং গন্ধ।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের