নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপর হামলার ঘটনায় রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এবার তৃণমূলের ভেতর থেকে উঠে এল ভিন্ন সুর। বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় সরাসরি এই হামলার নিন্দা করে বললেন, 'কোনও জনপ্রতিনিধিকে এইভাবে মারা অন্যায়, এত সিরিয়াসলি মারা খুব খারাপ।'
সূত্রের খবর, দুর্যোগে বিপর্যস্ত নাগরাকাটায় ত্রাণ বিতরণে গিয়ে হামলার শিকার হন মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। গুরুতর জখম হয়ে তিনি এখনও আইসিইউ-তে ভর্তি রয়েছেন। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে গিয়ে তাকে দেখে জানান, গুরুতর আঘাত নেই, তবে কানে চোট লেগেছে। এরপরেই দলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় বিজেপি সাংসদের উপর এই হামলার তীব্র নিন্দা করেছেন।
সৌগত রায় বলেন, ' খগেন মুর্মু তো রাউডি নন, তাহলে তাকে মারা হবে কেন? এটা খুবই খারাপ বার্তা।' তিনি আরও যোগ করেন, 'কাউকে মারা অন্যায়। বিশেষত তিনি যদি নির্বাচিত জনপ্রতিনিধি হন, তাহলে এমন হামলা গণতন্ত্রের জন্য লজ্জাজনক।'
ঘটনার কারণ নিয়েও মন্তব্য করেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, ' মমতা বন্দ্যোপাধ্যায় যখন যাচ্ছিলেন, তখন অনেক গাড়ি নিয়ে ওই অঞ্চলে যাওয়াটা বোকামি ছিল, সেটা ভুল সিদ্ধান্ত। কিন্তু ভুল হয়েছে বলে মার খেতে হবে, এমন যুক্তি কখনও হতে পারে না।'
তৃণমূলের মালিকানা বিতর্কে কমিশনকে চিঠি মমতার
সবুজ সাথী প্রকল্পেরও নাম বদল করে রাখা হয়েছে সারথী
অগাস্ট থেকেই পেতে চলেছে বাড়তি ৫ হাজার টাকা
এআই-ডেটা সায়েন্সেও জোর রাজ্য সরকারের
পড়ুয়াদের জন্য এবার থেকে মিড ডে মিলে আলাদা করে ডিম পাওয়া যাবে
২৯৬ কোটি টাকার অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
যত তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধান হোক দাবি সুমিতের মায়ের
দুর্নীতির বিরুদ্ধে আরও কড়া অভিযানের বার্তা মুখ্যমন্ত্রীর
আগামী ৩রা আগস্ট মামলার শুনানির সম্ভাবনা
মহারাজের সঙ্গে দীর্ঘ বৈঠকে বসেন শুভেন্দু অধিকারী
দক্ষিনেশ্বর মন্দিরে পুজো দিয়ে ইডি দফতরে হাজিরা দেন মদন মিত্র
পদত্যাগপত্র দিয়েই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন রাজীব পত্নী
একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রীর দরবারে বিমল গুরুং
৫০০ টাকার বন্ডে মুক্তি পেলেন অভিযুক্তরা
দূর্গাপুজোর আগেই রাজ্যে ১৪ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের