নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - খেলার মাঠ বচসা চরম আকার নিল। ওই ঝগড়া থেকে বন্ধুকে খুনের পরিকল্পনা করল এক যুবক। শেষ পর্যন্ত বন্ধুকে খুনের জন্য নিজের গাড়িতে ইচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্ট করাল ওই যুবক। ঘটনায় মৃত্যু ওই বন্ধুর। গুরুতর আহত অভিযুক্ত যুবক। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বেঙ্গালুরুতে। ঘটনার হাড়হিম করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভীষণই ভাইরাল।
সূত্রের খবর , ঘটনার সময় দুজনেই মদ্যপ অবস্থায় ছিলেন। ঘটনাটি রবিবার রাতের। মৃতের নাম প্রশান্ত। অভিযুক্ত ২৭ বছরের রোশন হেগড়ে আইটি সংস্থার কর্মী। অশান্তির সূত্রপাত একটি ক্রিকেট টুর্নামেন্ট রোশন-প্রশান্তদের দলের হেরে যাওয়া নিয়ে। মাঠের গোলমাল মাঠে ফুরোয়নি। এর পর মদ্যপান করে দু’জনে। এরপর রোশনের এসইউভি গাড়িতে ওঠেন দুজন। এরপরই ভয়ঙ্কর কাণ্ড।
গাড়িতে উঠেও ঝগড়া থামেনি দুজনের। সেখানে বচসা চলার পর এক সময় গাড়ি থেকে নেমে যেতে চান প্রশান্ত। তিনি দরজা খুলে বাইরে বেরোনোর চেষ্টা করেন। তখনই বন্ধুকে খুনের মতলবে গাড়িটিকে তীব্র গতিতে ছুটিয়ে একটি গাছে ধাক্কা মারেন। দুর্ঘটনায় গুরুতর আহত হন প্রশান্ত। প্রশান্তর বুকে ও মাথায় আঘাত লাগে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় প্রশান্তের। গুরুতর আহত রোশন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালেই তাকে গ্রেফতার করা হয়েছে। খুনের মামলা দায়ের করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের