নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - অবিরাম বৃষ্টি ও ভুটান পাহাড় থেকে নেমে আসা জলস্রোতে প্লাবিত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। বিপর্যস্ত জনজীবনের চিত্র দেখে রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দুপুরেই পৌঁছে গেলেন উত্তরবঙ্গে। সঙ্গে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ ও ডিজিপি রাজীব কুমার।
সূত্রের খবর, গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গের নানা এলাকা জলে ডুবে গিয়েছে। পাহাড়ি ঢল নেমে আসায় নাগরাকাটা, বীরপাড়া, মাদারিহাট, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পং জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কোথাও রাস্তা ভেঙে গিয়েছে, কোথাও আবার নদীর সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দুপুরেই উত্তরবঙ্গ পৌঁছে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমের তদারকি করেন।
তিনি প্রথমে নাগরাকাটার কালীখোলা ব্রিজ পরিদর্শন করেন, যা প্রবল জলের তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, 'আগামী দু’দিন গুরুত্বপূর্ণ সময়। ফের জোয়ার আসতে পারে, তাই যারা এখনও ঘরে আছেন, তারা ত্রাণশিবিরে চলে আসুন। সরকারের তরফে খাওয়া ও থাকার ব্যবস্থা করা হয়েছে।'
একইসঙ্গে, মুখ্যমন্ত্রী প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেন দ্রুত রাস্তাঘাট ও সেতুর মেরামতির কাজ শুরু করা হয়। ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুনর্গঠনের দায়িত্বও রাজ্য সরকার নেবে বলে ঘোষণা করেন তিনি। পাশাপাশি তিনি জানান, আগামী মঙ্গলবার তিনি মিরিক পরিদর্শন করবেন এবং দুদিন উত্তরবঙ্গেই থাকবেন, যাতে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা যায়।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের