নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - রাতের অন্ধকারে জোড়া দোকানে হানা দিয়ে লক্ষাধিক টাকার সামগ্রী চুরির পাশাপাশি পেটভরে মিষ্টি খেয়ে পালাল দুষ্কৃতীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভাতার থানার অন্তর্গত শিবদা বাসস্ট্যান্ড এলাকায়। অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার ইলেকট্রিক সামগ্রীর ব্যবসায়ী দেবাশীষ মণ্ডল সোমবার রাত প্রায় ১০টা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। মঙ্গলবার সকালে এসে তিনি দেখতে পান দোকানের দেওয়াল কাটা, তালা ভাঙা। ভিতরে ঢুকে নজরে আসে বৈদ্যুতিক তার, ফ্যান, গিজার-সহ বিভিন্ন সামগ্রী, কিছু নগদ অর্থও উধাও। ক্ষতির অঙ্ক লক্ষাধিক বলে দাবি।

বিষয়টি জানাজানি হতেই আশপাশের ব্যবসায়ীরা নিজেদের প্রতিষ্ঠান পরীক্ষা করেন। তখনই জানা যায়, পাশের একটি মিষ্টির দোকানেও একই কায়দায় দেওয়াল ভাঙা হয়েছে। সেখানে নানান ধরনের মিষ্টি খেয়ে নির্বিঘ্নে পালায় দুষ্কৃতীরা। ঘটনায় গোটা বাজার জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে এক স্থানীয় ব্যবসায়ী জানান, 'এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা, নিয়মিত পুলিশি টহলের অভাব রয়েছে। যে কারণে এরকমভাবে চুরি করার সাহস পাচ্ছে দুষ্কৃতীরা। এইভাবে চলতে থাকলে যে কোনও সময় অন্য দোকানও টার্গেট হতে পারে। রাতের বেলা টহলদারি জোরদার করা জরুরি'।
ঘটনা প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানান, 'দুষ্কৃতীরা স্থানীয় না বাইরের, তা যাচাই চলছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে। আশা করা হচ্ছে দ্রুত ঘটনার কিনারা করা যাবে। পাশাপাশি রাতের পাহারা আরও জোরদার করা হবে'।
গোপনসূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান , বোমা নিষ্ক্রিয় করতে হাজির বোম্ব স্কোয়ার্ড
শোভাযাত্রা ঘিরে মন্দির পুনরুদ্ধারের দাবি , পাল্টা সংরক্ষিত স্মৃতিস্তম্ভের মর্যাদা বজায় রাখার আর্জি মুসলিম সংগঠনের
অচৈতন্য করে নির্যাতন চালানোর অভিযোগ
১ যুবককে গ্রেফতার করেছে পুলিশ
পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে
২১ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী
ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তির দাবি করেছেন কাজল শেখ
অভিযুক্তকে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ঘনিষ্ঠ বলে দাবি করেছে অভিযোগকারী পরিবার
বিদ্যালয়ের মিড ডে মিলের বেঁচে যাওয়া খাবারই অনেক সময় তার একমাত্র ভরসা
DYFI কর্মীদের গাড়িতে হামলার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে
বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা
পুলিশের পক্ষ থেকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে
তবে দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়
ডিসচার্জ লেখার পর অবস্থার অবনতিতে ঘটল মৃত্যু
এই জয়কে ছাত্র আন্দোলনের প্রতীক হিসেবেই দেখছে কংগ্রেস কর্মীরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের