নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ভারতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে বাড়ছে উদ্বেগ। শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে টানা সাতটি ম্যাচে জয়ের মুখ দেখেনি মেন ইন ব্লু। এর মধ্যেই ফের আলোচনায় উঠে এসেছে প্রাক্তন অধিনায়ক সূর্যকুমার যাদবের নাম। দলের ধারাবাহিক ব্যর্থতার জেরে তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
পরিসংখ্যানের খতিয়ান বলছে, টি-টোয়েন্টিতে পরপর দুটি সিরিজে লজ্জাজনক হেরেছে ভারত। শেষ ৭টি ম্যাচের মধ্যে ৬টিতেই পরাজয় হয়েছে। একটি ম্যাচ বৃষ্টির কারণে সম্পূর্ণ ফল দেয়নি। সেটি না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত বলেই মত অনেকের। ২০০৯ বিশ্বকাপ, ২০১০ বিশ্বকাপ ও ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ ছাড়া এক টুর্নামেন্ট বা সিরিজে চারটি টি-টোয়েন্টি হারেনি ভারত। আবার ২০১৩-১৪ মরসুমের পর এই প্রথম পাঁচ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হতে হল মেন ইন ব্লুকে।
প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে টানা সাত ম্যাচ জয়হীন থাকার নজির গড়েছেন শ্রেয়স নিজেও। ফলে দল নির্বাচন, কৌশল ও নেতৃত্ব- সবকিছু নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই কঠিন সময়েও আশাবাদী থাকার বার্তা দিয়েছেন ভারত অধিনায়ক। হারের পর শ্রেয়স বলেন, 'আমরা এখনও শিক্ষা নিচ্ছি। এই ধরনের পরিস্থিতির সঙ্গে কীভাবে মানিয়ে নিতে হয়, তা বোঝার চেষ্টা করছি। পেশাদার ক্রিকেটার হিসেবে আরও দ্রুত শিখতে হবে'। কিন্তু টানা ৭ ম্যাচ পরেও যদি শেখার প্রক্রিয়াই চলতে থাকে, তাহলে সমর্থকদের উদ্বেগ বাড়বে বলেই মনে করছেন অনেকেই।
জাতীয় দলের এই কঠিন সময়ে সূর্যকুমারের প্রত্যাবর্তন হবে কি না, তা নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা। বোর্ড সূত্রে খবর, এই মুহূর্তে তিনি নির্বাচকদের মূল পরিকল্পনায় নেই। তবে তাঁর জন্য জাতীয় দলের দরজা পুরোপুরি বন্ধও হয়নি। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করতে পারলে আবারও নীল জার্সিতে দেখা যেতে পারে তাঁকে। সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না নির্বাচকরাও। তবে দলে ফিরলেও নেতৃত্বের দায়িত্ব তাঁর হাতে যাবে কি না, তা এখনও স্পষ্ট নয়। কারণ, ব্যাটার হিসেবে বেশ কিছুদিন ধরেই তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন উঠছে। তবু অধিনায়ক হিসেবে তাঁর সাফল্যের রেকর্ড এখনও অনেকের মনে রয়েছে। তাই বড় কোনও চমক দেখিয়ে সূর্যকুমার ভারতীয় দলকে এই কঠিন পরিস্থিতি থেকে বের করে আনতে পারেন কি না, এখন সেটাই দেখার।
বিশ্বকাপের পরই জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত আর্জেন্টাইন মহাতারকার
দল ঘোষণার আগে ফিটনেস পরীক্ষার অপেক্ষা হার্দিক-নীতীশ-সুন্দরের
দলীপ ট্রফির সেমিফাইনালে ৯২ রানের ঝোড়ো ইনিংস, সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান হলেন বৈভব
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের