নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সরকারি দফতরে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ ব্যবস্থা আরও স্বচ্ছ করতে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। অবসরপ্রাপ্ত কর্মীদের পুনর্নিয়োগ থেকে ম্যানপাওয়ার এজেন্সির চুক্তি নবীকরণ সব ক্ষেত্রেই এবার কঠোর নিয়ম কার্যকর করা হবে। নির্ধারিত সময়ের অনেক আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যসচিবের এই সিদ্ধান্ত সব সরকারি সংস্থার জন্য প্রযোজ্য হবে।
সরকারের নতুন নির্দেশ অনুযায়ী, কোনও চুক্তির মেয়াদ শেষ হওয়ার অন্তত তিন মাস আগে থেকেই নতুন টেন্ডার ডাকা বা কর্মী নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে হবে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পুনর্নিয়োগ কেবলমাত্র জনস্বার্থে বা ব্যতিক্রমী পরিস্থিতিতেই সম্ভব হবে। প্রতিটি ক্ষেত্রেই অর্থ দফতরের পূর্ব অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। অনুমোদন ছাড়া কোনও ধরনের এক্সটেনশন আর দেওয়া যাবে না।
নির্দেশিকায় আরও জানানো হয়েছে, অতীতে একাধিক দফতরে সময়মতো নতুন নিয়োগের উদ্যোগ নেওয়া হয়নি। বরং পুরনো চুক্তির মেয়াদ বাড়ানোর প্রবণতা দেখা গেছে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রতি মাসে শূন্যপদের সংখ্যা পর্যালোচনা করতে হবে। চুক্তিভিত্তিক সংস্থাগুলির কাজের অগ্রগতির রিপোর্টও নিয়মিত অর্থ দফতরে জমা দেওয়ার নির্দেশ রয়েছে। নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।
এই নতুন নিয়ম শুধু সরকারি দফতরের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। পুরসভা, পঞ্চায়েত, রাষ্ট্রায়ত্ত সংস্থা, সরকারি নিয়ন্ত্রণাধীন অন্যান্য প্রতিষ্ঠানেও একই নির্দেশ কার্যকর হবে। নির্ধারিত সময় মেনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা এখন থেকে সংশ্লিষ্ট দফতরের দায়িত্ব। প্রশাসনিক কারণ দেখিয়ে চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব আর সহজে গ্রহণ করা হবে না।
১৯৯৭ থেকে সমস্ত নথি যাচাইয়ের নির্দেশ
লোকেশন ট্র্যাক করে দ্রুত উদ্ধার কর্মী
স্পিকারের কলঙ্কজনক মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক
আগামী ২৯জুলাই হাজিরা দেবেন মদন মিত্র
মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৩০ জুলাই
কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে হেস্টিংস থানায় অভিযোগ দায়ের
প্লেটপিছু অতিরিক্ত ২ টাকা বরাদ্দ করা হয়েছে
সরকারের নতুন নির্দেশিকা প্রকাশ
নারী নির্যাতনের ঘটনায় পূর্বতন সরকারকে তোপ শুভেন্দুর
বিধানসভায় অভিষেককে প্রতিষ্ঠিত চোর বলে কটাক্ষ শুভেন্দুর
২৫শে জুলাই ক্যাগ রিপোর্ট পেশ করবেন শুভেন্দু অধিকারী
একদিনের জন্য সাসপেন্ড করা হয় কুণাল ঘোষকে
অভিষেকের মন্তব্যের পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর
বিধানসভায় তৃণমূলের অন্দরকলহ চরমে
কল্যাণের পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের