নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভার বাদল অধিবেশনের দ্বিতীয় দিনেও থামল না দুই তৃণমূলের সংঘাত। স্পিকার রথীন্দ্র বোসের মন্তব্যকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল অধিবেশন কক্ষ। কলঙ্কজনক শব্দের প্রতিবাদে স্পিকারের আসনের সামনে গিয়ে বিক্ষোভ দেখান বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। যার জেরে ফের চরম উত্তেজনার সৃষ্টি হয় বিধানসভায়।
বৃহস্পতিবার অধিবেশন শুরু হতেই তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় আগের দিনের ঘটনাপ্রবাহ নিয়ে বক্তব্য রাখতে চান। তবে স্পিকার রথীন্দ্র বোস তা নাকচ করে বলেন, 'গতকালের ঘটনা অত্যন্ত কলঙ্কজনক। আজ তা নিয়ে কোনও আলোচনা হবে না।' স্পিকারের এই মন্তব্যেই আপত্তি জানান কুণাল ঘোষ। তিনি সরাসরি স্পিকারের আসনের সামনে গিয়ে প্রশ্ন তোলেন, 'কলঙ্কজনক বললেন কেন? বিধানসভায় ওয়াকআউট, বাদানুবাদ বা মার্শাল ডেকে সদস্যকে বের করে দেওয়া নতুন ঘটনা নয়।'
স্পিকার তাকে নিজের আসনে ফিরে যাওয়ার নির্দেশ দিলেও কুণাল প্রথমে অনড় থাকেন। পরে অবশ্য তিনি আসনে ফিরে যান, যদিও অধিবেশন চলাকালীন একাধিকবার তাকে প্রতিবাদ জানাতে দেখা যায়। এদিন বিজেপি বিধায়কদের সঙ্গেও কালীঘাটপন্থী তৃণমূল বিধায়কদের বচসা হয়। বিশেষ করে বিজেপি বিধায়ক রীতেশ তিওয়ারির সঙ্গে কুণাল ঘোষের তুমুল বাকবিতণ্ডা নজর কেড়েছে।
অধিবেশন শেষে সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ আরও তীব্র সুরে আক্রমণ শানান। তার অভিযোগ, তাকে ইচ্ছাকৃতভাবে বক্তব্য রাখতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি তিনি স্পিকারকে ব্যক্তিগতভাবে সম্মান জানিয়েও বলেন, বর্তমান পরিস্থিতি তার সাংবিধানিক পদমর্যাদার জন্যও অস্বস্তিকর হয়ে উঠছে। স্পিকার প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, 'রথীনবাবু ভদ্রলোক, কিন্তু যা হচ্ছে তাতে এটা তো ওনার জন্য কলঙ্ক হয়ে থাকবে। উনি ২ মাসও চালাতে পারছেন না।'
১৯৯৭ থেকে সমস্ত নথি যাচাইয়ের নির্দেশ
লোকেশন ট্র্যাক করে দ্রুত উদ্ধার কর্মী
তিন মাস আগেই শুরু করতে হবে নিয়োগ প্রক্রিয়া
আগামী ২৯জুলাই হাজিরা দেবেন মদন মিত্র
মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৩০ জুলাই
কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে হেস্টিংস থানায় অভিযোগ দায়ের
প্লেটপিছু অতিরিক্ত ২ টাকা বরাদ্দ করা হয়েছে
সরকারের নতুন নির্দেশিকা প্রকাশ
নারী নির্যাতনের ঘটনায় পূর্বতন সরকারকে তোপ শুভেন্দুর
বিধানসভায় অভিষেককে প্রতিষ্ঠিত চোর বলে কটাক্ষ শুভেন্দুর
২৫শে জুলাই ক্যাগ রিপোর্ট পেশ করবেন শুভেন্দু অধিকারী
একদিনের জন্য সাসপেন্ড করা হয় কুণাল ঘোষকে
অভিষেকের মন্তব্যের পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর
বিধানসভায় তৃণমূলের অন্দরকলহ চরমে
কল্যাণের পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের