নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - তৃণমূল ছাত্র পরিষদের কর্মসূচিতে কবিগুরুর ছবি পুড়ে যাওয়ার ঘটনায় ফের সরগরম রাজনীতি।সেই ঘটনার জেরেই সাত সকালে পথে নেমে প্রতিবাদ জানাল বিজেপি।গলায় রবীন্দ্রনাথের ছবি ঝুলিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে স্লোগানে সরব হন কর্মী সমর্থকরা।

সূত্রের খবর, আজ বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ পুরুলিয়া শহরের জেলা স্কুল মোড় থেকে বিজেপির পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলে হাতে ও গলায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে শামিল হন দলীয় কর্মী সমর্থকরা। মিছিল চলাকালীন পথে পথে তৃণমূল সরকারের বিরুদ্ধে স্লোগান ওঠে। মিছিলটি জেলা স্কুল মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শেষ হয় এসপি অফিস মোড়ে। সেখানে গিয়ে বিজেপি নেতৃত্বরা অবস্থান বিক্ষোভ করেন এবং রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন।

পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুদীপ মুখার্জি বলেন, “গোটা দেশ দেখেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান করা হয়েছে। এখন এক জেহাদি মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তার বাহিনী প্রতিদিন বাংলার সংস্কৃতিকে ধ্বংস করছে। তাই আজ আমরা পথে নেমেছি বাংলার মানুষকে জানাতে যে এই সরকার শুধু বাংলার ভবিষ্যৎ নয়, সংস্কৃতির আপামর রুচিও নষ্ট করছে।”

১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের
মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের বহুলচর্চিত ওষুধ-কাণ্ডে বড় অগ্রগতি
বর্তমানে NIA হেফাজতে রাখা হয়েছে শওকত মোল্লাকে
তোলাবাজি, ভাঙচুর ও লুটপাটের মামলায় আদালতে পেশ করা হয় তৃণমূল নেতাকে
বিএসএফের তৎপরতায় ব্যর্থ অনুপ্রবেশের চেষ্টা, সীমান্তে জোরদার নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা
শওকত মোল্লাকে ফেরার ঘোষণা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার
নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দের বিরুদ্ধে সরাসরি সুর চড়িয়েছেন অর্জুন সিং
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...