নিজস্ব প্রতিনিধি, কলকাতা - কলকাতা পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের চাঞ্চল্যকর মোড়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির দাবি, দক্ষিণ দমদম পুরসভায় দীর্ঘদিন ধরে একটি অঘোষিত ও অবৈধ ‘কাউন্সিলার কোটা’ ব্যবস্থা কার্যত চালু ছিল, যার মাধ্যমে নিয়োগের নামে ব্যাপক অনিয়ম ও আর্থিক লেনদেন চলত।
ইডি সূত্রে জানা গিয়েছে, এই তথাকথিত ‘কাউন্সিলার কোটা’ অনুযায়ী প্রত্যেক কাউন্সিলার দু’জন এবং চেয়ারম্যান পারিষদরা পাঁচজন করে প্রার্থীর নাম সুপারিশ করতেন। অভিযোগ, এই সুপারিশই হয়ে উঠেছিল চাকরি পাওয়ার মূল চাবিকাঠি, যেখানে অযোগ্য প্রার্থীরাও বিপুল অর্থের বিনিময়ে পুরসভায় চাকরি পেতেন।
তদন্তকারীদের আরও দাবি, এই গোটা চক্রের কেন্দ্রীয় চরিত্র ছিলেন প্রাক্তন দমকলমন্ত্রী ও দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান সুজিত বসু। ইডির হাতে থাকা নথি ও ডিজিটাল প্রমাণে তাঁর সুপারিশে অন্তত ১৫০ জন প্রার্থীর নিয়োগের তথ্য পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।
এছাড়া এক পুরকর্তার বয়ানে উঠে এসেছে, তাঁর স্ত্রী কামারহাটি পুরসভায় ক্লার্ক পদে এবং ভাই দক্ষিণ দমদম পুরসভায় পিওন পদে চাকরি পান সুজিত বসুর সুপারিশের ভিত্তিতে। ওই পুরকর্তা দীর্ঘদিন সুজিত বসুর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করতেন বলে জানা গিয়েছে, যা তদন্তে নতুন মাত্রা যোগ করেছে।
ইডির সন্দেহ, অনেক ক্ষেত্রেই চাকরি পাওয়া প্রার্থীরা বাস্তবে নিয়মিত কাজ করতেন না, অথচ বেতন ঠিকমতো তোলা হত। বিষয়টি নিশ্চিত করতে পুরসভার সার্ভিস বুক, হাজিরা রেকর্ড এবং নিয়োগ সংক্রান্ত নথি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে সংশ্লিষ্টদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও তদন্তকারীরা ইঙ্গিত দিয়েছেন।
পুর নিয়োগ দুর্নীতির এই ‘কাউন্সিলার কোটা’ এখন গোটা তদন্তের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কেন্দ্রীয় তদন্তকারীদের একাংশের মতে, এই ব্যবস্থাই ছিল পুরসভা নিয়োগ দুর্নীতির সবচেয়ে বড় ‘চ্যানেল’, যার মাধ্যমে বছরের পর বছর ধরে চলে এসেছে অবৈধ নিয়োগ ও আর্থিক লেনদেনের জাল।
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে অভিষেকের মামলা ঘিরে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের