নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বারুইপুরে নাবালিকা নির্যাতন ও মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই আবহে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সফরের আগে পরিবারের সঙ্গে দেখা করে কঠোর পদক্ষেপের আশ্বাস দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। একই সঙ্গে ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে হস্তক্ষেপ করেছে জাতীয় মহিলা কমিশন। যা তদন্তকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
মঙ্গলবার সকালে বিজেপির প্রতিনিধি দল, মন্ত্রী অগ্নিমিত্রা পাল ও সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বারুইপুরে নির্যাতিতার বাড়িতে পৌঁছায়। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন তারা। অগ্নিমিত্রা পাল জানান, 'নির্যাতিতার পরিবার সরকারের ভূমিকায় সন্তুষ্ট। এমনকী মুখ্যমন্ত্রীর উপরেও আস্থা রয়েছে।' মন্ত্রী আরও জানান, 'এই ঘটনা-সহ মহিলাদের উপর অত্যাচার ঘটলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এমনকী যদিও দেখা যায়, পুলিশ প্রশাসনের গাফিলতি রয়েছে সেক্ষেত্রে কাউকে রেহাই নয়। মুখ্যমন্ত্রী তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন।'
এদিকে ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে জাতীয় মহিলা কমিশন। রাজ্যের ডিজিপির কাছে সাত দিনের মধ্যে তদন্তের অগ্রগতি, গৃহীত পদক্ষেপ এবং গণপিটুনিতে মৃত্যুর ঘটনাসহ বিস্তারিত রিপোর্ট তলব করেছে কমিশন। ফলে বারুইপুর কাণ্ডের তদন্ত এখন প্রশাসনিক ও জাতীয় স্তর উভয় ক্ষেত্রেই নিবিড় পর্যবেক্ষণের আওতায় এসেছে।
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের