নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ২০২৬-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে দল কার্যত ধরাশায়ী হলেও নিজের দুর্গ কামারহাটি অক্ষত রেখেছেন মদন মিত্র। আর সেই জয়ের পুরস্কার হিসেবে এবার তৃণমূলের এই পুরনো সৈনিককে দেওয়া হলো বড় সাংগঠনিক দায়িত্ব। জেলায় দলের ভিত শক্ত করতে তাকে নবগঠিত দমদম সাংগঠনিক জেলার সভাপতি মনোনীত করা হয়েছে। খারাপ সময়ে হাল ধরতে দলনেত্রী শেষ পর্যন্ত তার পুরনো সঙ্গীর ওপরেই ভরসা রাখলেন।
এতদিন বারাকপুর-দমদম মিলে একটিই বড় সাংগঠনিক জেলা ছিল। তার অধীনে ছিল দমদম ও বারাকপুর দুটি লোকসভা কেন্দ্র। কিন্তু পরবর্তী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে, তৃণমূল স্তরের কর্মীদের জোর বাড়াতে কৌশলগতভাবেই এবার দমদমকে পৃথক সাংগঠনিক জেলা হিসেবে গড়ে তোলা হলো। বিগত ৫ বছরে দলে মদন মিত্রের গুরুত্ব ও মন্ত্রিত্ব চলে যাওয়া নিয়ে অনেক চর্চা হলেও, তিনি হাসিমুখে কামারহাটি সামলে গেছেন।
এলাকা জুড়ে সাধারণ মানুষের সঙ্গে তার নিবিড় যোগাযোগকে এবার দলগতভাবে পুরোদমে কাজে লাগাতে চাইছে ঘাসফুল শিবির। ২০১১ সালে রাজ্যে পরিবর্তনের সময় কামারহাটি থেকে প্রথমবার জয়ী হয়ে পরিবহণ ও ক্রীড়া দফতরের মন্ত্রী হয়েছিলেন তিনি। পরে ২০১৬ সালে সারদা মামলায় জেল হেফাজতে থাকার দরুন হেরে যান। তবে ২০২১, এবার ২০২৬ সালের কঠিন পরিস্থিতিতেও বিজেপির তুমুল হাওয়ার মধ্যে ঘাসফুল ফুটিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন এই প্রবীণ নেতা।
দলে বরাবর অনুগত থাকা প্রসঙ্গে মদন মিত্র নিজেই তার সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন। একের পর এক পুরনো দিনের ছবি পোস্ট করে স্মৃতির সরণিতে হেঁটেছেন। মনে করিয়ে দিয়েছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের বিশ্বস্ত সঙ্গী। দলের বিপর্যয়ের দিনেও দল ছাড়ার কথা তিনি কখনো ভাবেননি। নতুন দায়িত্ব পাওয়ার পর ঘনিষ্ঠ মহলে বিধায়ক জানান, 'দলে খারাপ সময় আসলেও আমি বারবার বলেছি নেত্রীকে ছেড়ে কোথাও যাব না। দিদির পাশে থেকে দলের মাটি কামড়ে লড়াই করার মানসিক প্রস্তুতি আমার সবসময় রয়েছে। কামারহাটির মতো নতুন এই জেলাতেও তৃণমূল স্তর পর্যন্ত সংগঠনের ক্ষমতা বাড়িয়ে নেত্রীর হাত শক্ত করাই এখন আমার একমাত্র লক্ষ্য'।
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
ফ্ল্যাটের কাজের টাকা নিয়ে বচসা, বেহালা থানায় দায়ের নালিশ
কাশেম সিদ্দিকী কালীঘাটে, 'গোপন ব্যালটে' ফ্লোর টেস্ট চাইলেন কুণাল
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের