নিজস্ব প্রতিনিধি , মালদহ - বর্ষা থামতেই ফের মাথাচাড়া দিয়ে উঠল নদী ভাঙন। কালিন্দী নদী পাড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে ধস নামতে শুরু করেছে। আগামীদিনে এটি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে এলাকার মানুষ। ইতিমধ্যে তারা ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।
স্থানীয় সূত্রের খবর , যোগনিগ্ৰাম সংলগ্ন এলাকায় কালিন্দী নদীর পাড়ে প্রায় একশো মিটার এলাকা জুরে দেখা দিল ভাঙন। নদী পাড়ের মাটি এইভাবে ভেঙে পড়াতে চিন্তিত এলাকার মানুষ। বেশ কয়েকদিন ধরেই এই ভাঙন দেখা গেছে। এলাকার কাউন্সিলরকে জানানো হয়েছিল একাধিকবার। অবশেষে মঙ্গলবার সকালে মালদহ জেলা পরিষদ কর্মদক্ষ কবিতা মন্ডল এসে ধস নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার কথা আশ্বাস দেন।
মালদহ জেলা পরিষদ কর্মদক্ষ কবিতা মন্ডল জানিয়েছেন,"কয়েকদিন ধরেই এই ভাঙন দেখা গেছে। আমায় জানানো হয়েছিল তবে ব্যস্ততার কারণে আমি আসতে পারিনি। আজ এসে দেখছি এলাকার অবস্থা খুব খারাপ। এই গরমের সময় কি করে ভাঙন দেখা গেল বুঝতে পারছি না। খুব দ্রুত কোনো ব্যবস্থা নিলে এখানের মানুষ খুব বিপদে পড়বে। আমি নিজে ডিএমের সঙ্গে কথা বলবো এ বিষয়ে। আমরা সকলে গ্রামবাসীর পাশে আছি।"
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের