নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কালীপুজোর আগে যাত্রীদের ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থা নিল পূর্ব রেল। শিয়ালদহ স্টেশন থেকে শুরু করে শহর ও শহরতলির গুরুত্বপূর্ণ রেলস্টেশনগুলিতে কার্যকর করা হচ্ছে নতুন ক্রাউড ম্যানেজমেন্ট প্ল্যান, যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারেন দর্শনার্থীরা। উৎসবের মরশুমে যাত্রীদের ভিড় সামলাতে এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করতে আগাম প্রস্তুতি নিয়েছে পূর্ব রেল।
সূত্রের খবর, উৎসবের মরশুমে শিয়ালদহ স্টেশন রাজ্যের অন্যতম ব্যস্ত কেন্দ্র হয়ে ওঠে। এই সময়ে প্রচুর দর্শনার্থী ও যাত্রী শহর ও শহরতলিতে যাতায়াত করেন। সেই কথা মাথায় রেখে পূর্ব রেল ঘোষণা করেছে, উৎসবের সময় সমস্ত গুরুত্বপূর্ণ আপ লোকাল ট্রেন দমদম ও বিধাননগর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এর মধ্যে থাকবে নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর, গেদে, বহরমপুর কোর্ট ও লালগোলা লাইনের ট্রেন।
দক্ষিণ শাখার সমস্ত গুরুত্বপূর্ণ আপ লোকাল ট্রেন যা মাঝেরহাট ও বালিগঞ্জ হয়ে যায় সেগুলি শুধুমাত্র ২ নম্বর প্ল্যাটফর্ম দিয়েই যাতায়াত করবে। বারাসতের বিখ্যাত কালীপুজো উপলক্ষ্যে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। দর্শনার্থীদের সুবিধার্থে বারাসত, বনগাঁ, হাসনাবাদ ও ডানকুনি আপ লোকাল ট্রেন শুধুমাত্র দমদম ও বিধাননগর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যাতায়াত করবে।
যাত্রীদের নিরাপত্তা ও চলাচলের সুবিধার্থে শিয়ালদহ স্টেশন চত্বর সম্পূর্ণ হকারমুক্ত রাখা হবে। শ্যামাপুজোর দিন সরকারি ছুটি হলেও রেলের ঘোষণা অনুযায়ী অফিসের দিনের মতোই সব লোকাল ট্রেন চলবে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত কোনও ট্রেন গ্যালোপিং থাকবে না, অর্থাৎ যাত্রাপথের সমস্ত স্টেশনেই ট্রেন থামবে। এতে কোনও কোনও ট্রেন সামান্য দেরিতে চলতে পারে বলে আগেই জানিয়ে দেওয়া হয়েছে।
পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী পরিবারকে দ্রুত বাসস্থানের ব্যবস্থা করার নির্দেশ পুরসভাকে
বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে অভিষেকের মামলা ঘিরে মুখ খুললেন মন্ত্রী দিলীপ ঘোষ
বিপজ্জনক বাড়ি নিয়ে মালিক-ভাড়াটিয়ার পাল্টা দাবি
৭০তম BPSC বাতিল-সহ একাধিক দাবিতে রাস্তায় চাকরিপ্রার্থীরা, উত্তেজনা পাটনায়
চিকিৎসার একাধিক ক্ষেত্রে নিয়মের প্রয়োগ নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা
তদন্তে সহযোগিতার নির্দেশ, জিজ্ঞাসাবাদে ডাকতে হলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে
শিশুদের ভবিষ্যৎ নিয়ে সাহায্যের আশ্বাসে দলীয় কার্যালয়ে হাজির পরিবার
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন
নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ
টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
মৃত্যুর আগে ভিডিওতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের