নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কর্মী কম থাকায় কমিউনিটি হেলথ অফিসারদের দিয়ে অত্যাধিক কাজ করানোর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে। এমনকি কাজের চাপে আত্মঘাতী হন এক অফিসার। যার জেরে সোমবার স্বাস্থভবনের সামনে তীব্র বিক্ষোভ দেখান কমিউনিটি হেলথ অফিসাররা।
সূত্রের খবর , কর্মী সংখ্যা কম থাকায় কমিউনিটি হেলথ অফিসারদের দিয়ে বাড়তি কাজ করানো হচ্ছে বিভিন্ন স্বাস্থকেন্দ্রে। কর্তৃপক্ষের নির্দেশে তাদের যা কাজ তার বাইরে তাদের একাধিক কাজ করতে হচ্ছে। এরপর এই অত্যাধিক কাজের চাপে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন পাঁশকুড়ার সুস্মিতা সামন্ত দাস নামের একজন কমিউনিটি হেলথ অফিসার। এরপর গত ২৯ তারিখ আত্মঘাতী হন তিনি।
এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার স্বাস্থভবনে কমিউনিটি হেলথ অফিসাররা তীব্র বিক্ষোভ দেখান। তবে স্বাস্থভবনে যাওয়ার আগেই ব্যারিকেট দিয়ে বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ। এরপর সেখানেই বিক্ষোভ শুরু করেন তারা। কিছুক্ষন পর এদের মধ্যে থেকে কয়েকজন কমিউনিটি হেলথ অফিসারদের দল স্বাস্থভবনে ডেপুটেশন জমা দিতে যায়।
এরই মধ্যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বিজেপির রাজ্য দফতরে যাওয়ার সময় এই ভিক্ষোভ দেখতে পেয়ে কমিউনিট হেলথ অফিসারদের সঙ্গে কথা বলেন। আশ্বাস দেন এই বিষয়টি তিনি কেন্দ্রীয় মন্ত্রকের নজরে আনবেন। এমনকি পরবর্তী শীতকালীন অধিবেশনে কেন্দ্রীয় স্বাস্থ মন্ত্রীকে তিনি জানাবেন বলেও দাবি করেন।
এপ্রসঙ্গে একজন কমিউনিট হেলথ অফিসার জানান , ''আমাদের যেই কাজ তার থেকে অত্যাধিক পরিমানে কাজ করানো হচ্ছ আমাদের দিয়ে। আমরা অভিযোগ জানালে আমাদের বলা হয় কর্মীর সংখ্যা কম তাই কাজ করতেই হবে। কাজের চাপে আমাদের একজন আত্মহতাও করেছেন। এই ঘটনার প্রতিবাদে আমরা সোমবার বিক্ষোভে নামি। তাও আমাদের ব্যারিগেট দিয়ে আটকে দেওয়া হয়। এরপর কোনও ক্রমে ডেপুটেশন জমা দিয়েছি। শুভেন্দু অধিকারীর সঙ্গে আমাদের কথা হয়। তিনি এই বিষয়টি দেখবেন বলে আসস্ত করেছেন।''
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
যাদবপুর থেকে বামেদের কড়া বার্তা শুভেন্দুর
আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি
কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে সময়সীমা, রাতভর ফেসবুক-ইনস্টায় জারি থাকবে নিষেধাজ্ঞা
মঞ্চ থেকে বিজেপিকে একের পর এক তোপ মমতার
দলবদলুদের কড়া বার্তা অভিষেকের
মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি
আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা
নতুন LHB কোচে চলবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ট্রেন
পরে পরিস্থিতি স্বাভাবিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়
একাধিক দাবিতে পরিবহণ কর্মীদের বড় কর্মসূচি
খোল হাতে ভবানীপুরের পথে শুভেন্দু
রাখির মঞ্চে যাদবপুর নিয়ে সরব শুভেন্দু
কলকাতা সহ একাধিক জেলায় বাড়ছে দুর্যোগের আশঙ্কা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের