নিজস্ব প্রতিনিধি , নদীয়া - কাজে না আসতে বলায় মহাজনের প্রায় ৭৫ থেকে ৮০ হাজার টাকার ক্ষতি করে দেওয়ার অভিযোগ উঠল এক তাঁতির বিরুদ্ধে। একই সঙ্গে ওই মহাজনকে দেখে নেওয়ার হুমকিও দিয়েছে অভিযুক্ত বলে জানা গেছে। ঘটনায় আতঙ্কে দিন কাটছে মহাজনের পরিবারের।
স্থানীয় সূত্রে জানা গেছে , ঘুরপেকে পাড়ার বাসিন্দা শ্যামল কুমার ঘোষ দীর্ঘদিন ধরে তাঁতের ব্যবসা করেন। তার বাড়িতে ৮ থেকে ১০ জন তাঁতি কাজ করেন। দুই মাস আগে নতুন করে কাজে যোগ দেয় ভোম্বল হালদার নামে এক তাঁতি। টানা বেশ কয়েকদিন ধরে খারাপ মানের কাপড় তৈরি করছিল। ফলে বাজারে কাপড় বিক্রি করতে গিয়ে সমস্যায় পড়তে হয়। নিজের পাওনা টাকা বুঝে নিয়ে আর কাজে না আসতে বলেন শ্যামলবাবু। ঘটনার পর শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী মহাজন।
মহাজন শ্যামলবাবুর অভিযোগ ," বেশ কয়েকদিন খারাপ মানের কাপড় তৈরী করছিলো ভোম্বল। টাকা দিয়ে তাকে কাজে আসতে বারণ করেছিলাম। রাত ৯টা নাগাদ সবাইকে ডেকে টাকা দিচ্ছিলাম, ঠিক তখনই সবার চোখের আড়ালে চরকার ঘরে ঢুকে ২টো কাপড়ের সুতোয় ব্লেড চালায়, ২ টো কাপড় কেটে দেয়। এমনকি ১টি কাপড় ব্যাগে ভরে নিয়ে পালায়। রাতে তালা দেওয়ার সময় এসে দেখি এই অবস্থা। থানায় লিখিত জানিয়েছি। প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি করেছে, এমনকি হুমকি দিয়েছে - আমরা আমরা কলাবাগান পাড়ার ছেলে, দেখে নেব।"
তাঁতকলের অপর এক কর্মী রবি গুহ জানান ," প্রায় ২ বছর ধরে কাজ করছি। এমন ঘটনা প্রথম ঘটলো। ভোম্বল ২ মাস ধরে কাজ করছিলো, ইদানিং কাপড় খুব নিন্মমানের তৈরী করছিলো। ফলে কাপড় বিক্রি হয়নি ২দিন ধরে। মহাজন তাকে পাওনা টাকা মিটিয়ে আসতে বারণ করে। আমরা টাকার হিসেবে নিতে ব্যস্ত ছিলাম। ভোম্বল টাকা নিয়ে তাঁতঘরে এসে এই কান্ড ঘটিয়ে যায়। আমরা এর ক্ষতিপূরণ চাই। পুলিশ যেন এমন কাজের দৃষ্টান্তমূলক শাস্তি দেয় ।"
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের